বাংলা নাটক
নাটক
রঙ্গমঞ্চে মানুষের সুখ-দুঃখ কে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে প্রকাশ করাকে নাটক বলে। নাটক সংলাপ এবং অভিনয়ের মাধ্যমে মঞ্চে প্রদর্শিত হয়ে থাকে। নাটক কে বলা হয় দৃশ্যকাব্য কারণ এতে কাব্যতত্ত্ব অভিনয় থাকবে।
শ্রেণীবিভাগ:
বিষয়বস্তুর দিক থেকে নাটক কে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যথা:
১)পৌরাণিক নাটক
২(ঐতিহাসিক নাটক
৩)সামাজিক নাটক
✓প্রহসন হল সমাজের ত্রুটি নির্দেশক ব্যঙ্গাত্মক নাটক।
✓নাটক ও প্রহসন এর পার্থক্য হল ব্যঙ্গ-বিদ্রূপ।
✓ট্রাজেডি কমেডি এবং ফর্স এর মূল পার্থক্য জীবনানুভুতি গভীরতায়।
বাংলা নাটক
১৭৫৩ সালে ইংরেজরা কলকাতার লালবাজারে প্লেহাউস নামে প্রথম রঙ্গমঞ্চ স্থাপন করে। বাংলা নাটকের প্রথম অভিনয় হয় ১৭৯৫ খ্রিস্টাব্দে। বাংলা নাটক মঞ্চায়ন রচনায় ও অনুবাদে একজন রুশ দেশীয় আগন্তুক হেরাসিম লেবেডফ এর নাম প্রথম আসে। তিনি কলকাতায় বেঙ্গল থিয়েটার নামে একটি স্থাপন করেন।
দীনবন্ধু মিত্র (১৮৩০-১৮৭৩খ্রি:)
দীনবন্ধু মিত্র সর্বপ্রথম বাংলা ভাষায় আর্থ-সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন। ১৮৩০ সালে নদীয়ার চৌবেড়িয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা প্রদত্ত নাম ছিল গন্ধর্ব নারায়ন। ১৮৫৫ খ্রিস্টাব্দে দীনবন্ধু মিত্র পাটনায় পোস্টমাস্টার নিযুক্ত হন। ক্রমে পদোন্নতি লাভ করে তিনি ওড়িশা নদিয়া ঢাকা বিভাগে এবং পরে কলকাতায় সুপারেন্টেন্ড পোস্টমাস্টার নিযুক্ত হন। মুসাই যুদ্ধের সময় তিনি ডাক বিভাগের কাজে কাছাড়ে প্রেরিত হন। এসময় তার তদারকি কাজে সন্তুষ্ট হয়ে তৎকালীন সরকার তাকে "রায় বাহাদুর" উপাধি দান করেন।
ধন্যবাদ সকলকে আমার এই লেখাটি পরিদর্শন করার জন্য।

