হ্যালো বন্ধুরা,
আশা করি সকলেই ভাল আছেন। আমি ভালো আছি আপনাদের দোয়াতে।
আসলে আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য প্রতিটা মানুষের জন্য সৃষ্টিকর্তা এক একটি আলাদা কর্মসংস্থানের ব্যবস্থা করে রেখেছেন। এবং প্রাকৃতিক যে সৌন্দর্য এটা আমরা সকলেই জানি যে এটা অতুলনীয়।
আমি আপনাদের সামনে ফটোগ্রাফিতে উপস্থাপন করেছি আমার গ্রামেরই একটি দৃশ্য যেটা প্রাকৃতিক। আমি এবং আমরা সবাই বই পুস্তকে পড়ে আসছি অনেক আগে থেকে যে আকাশ নীল এবং দেখুন আসলে এই আকাশ যে নীল এটা কতটা সুন্দর! সৃষ্টিকর্তার সৃষ্টি আসলে কতটা অপরূপ। আমাদের বাজারে রয়েছে মোটামুটি মধ্যম আকৃতির একটি তাল বৃক্ষ বা গাছ এবং সূর্যটা দুপুরের দিকে দক্ষিণ দিকে অবস্থান করছে সে অবস্থাতে এই ফটোগ্রাফি সংরক্ষণ করা হয়েছে।
এবং দেখুন এখানে একটি বট বৃক্ষ রয়েছে এবং তার নিচে কিছু আসবাবপত্র ধরনের জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এটি কিন্তু কোন মেশিন ব্যবহার করে তৈরি করা হয়নি সম্পূর্ণ মানুষের হাতের কাজ। এবং বাস্তবে আপনারা দেখলে অবাক হবেন যে কিছু হস্তশিল্পের কারিগর যারা তাদের হাতের নিপুন দক্ষতা দিয়ে এই জিনিসগুলো তৈরি করেছে। এগুলো বাশেঁর অংশ থেকে তৈরি। আমরা জানি বাসের অঙ্কুরো অবস্থায় উপজাতিরাস একটি সুস্বাদু খাবার এবং এদের প্রধান পছন্দের খাবার হিসেবে এটাকে গ্রহণ করে এবং বাস ঘরবাড়ি তৈরীর কাজেও ব্যবহার করা হয়ে থাকে। তবে শুধুমাত্র বাঁশ গাছের ব্যবহার এখানেই সীমাবদ্ধ নয়। যেটা দিয়ে হস্তশিল্পের কারিগররা মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম তারপর তরকারি সবজি রাখার পাত্র এবং আমরা যে চেয়ার বসার জন্য ব্যবহার করি এক ধরনের আমপ্রিয় চেহারা তৈরি করা হয়ে থাকে এই বাঁশ ব্যবহার করে।
দেখুন এখানে ঝুলিয়ে রেখেছে এই হস্তশিল্পের কারিগর আমি যে আসবো পত্র কথাগুলো বলেছি তাছাড়া আরও অনেক কিছু রয়েছে এখানে। এখানে কুলা নামের একটি আসবাব রয়েছে যেটি আসবাবপত্র হিসেবে ব্যবহার করা হয় না বড় চাল বা ধান পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়ে থাকে।
এবং রাস্তার বিপরীত পাশে অর্থাৎ আমি যে অংশটিতে দাঁড়িয়ে আছি এখানে রয়েছে সুন্দর একটি বট বৃক্ষ। বটগাছ আমাদের কাছে পরিচিত হওয়ার কথা কারণ বটের ছায়া খুবই শীতল যেটা কৃত্রিম এসিকেও হার মানাবে। এবং বসে রাগ থাকার সুযোগ থাকলেও এই বৃক্ষের ছায়াতলে এসে আমি দাঁড়িয়েছি ফটোগ্রাফি গুলো সংগ্রহ করছি এবং এই বট গাছের সারার নিচে যে সুন্দর পরিবেশ সেটিকে উপভোগ করছি।
গাছের শিকড় গুলো দেখুন অন্য অন্য গাছের মতো কিন্তু সরু নয় এটি কিন্তু এবতে বড় আকৃতির কেমন জানি পেঁচানো মতো মনে হয়। এবং এই বট গাছটির বয়স কিন্তু অনেক বেশি। সঠিক কোন বয়স আমি বলতে পারব না কারণ আমার ছোটবেলা থেকে আমি দেখে আসছি এই গাছটিকে এভাবেই।
এবং গ্রীষ্মের গরমে একটু প্রশান্তির জন্য মানুষ ছুটে আসে এই বট বৃক্ষের নিচে কোন বসার জায়গা নেই তারপরও এখানে এসে ভিড় জমায়।
যা হোক প্রকৃতি এবং হস্তশিল্প সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে।
স্থান: বাংলাদেশ রামপাল বাগেরহাট
বিষয়: প্রাকৃতিক দৃশ্য
Mobile : Realme
Model: Realme 8

