অনেকদিন পর এক বন্ধুর সঙ্গে দেখা

P
piya3



বন্ধু মানে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। বন্ধু মানে নিঃস্বার্থ একটি সম্পর্ক। যেখানে নেই কোন পারিবারিক রক্তের বন্ধন কিন্তু রয়েছে আত্মার অনুভূতি। যেখানে রয়েছে মনের মিল এবং একজনের ব্যথা অন্যজন অনুভব করা। আমার হয়েছে একজন বন্ধু যখন ব্যাথিত থাকে তখন অন্য বন্ধু থাকে হাসানোর জন্য ব্যস্ত। এটাই হচ্ছে একটা বন্ধুত্ব।


আপনি চলার পথে জীবনে অনেক মানুষকে পাবেন আপনার সাথে। কেউ আপনাকে সময় দিবে তার সময় অতিবাহিত করার জন্য। আবার কেউ আপনাকে সময় দিবে তার প্রয়োজন মেটানোর জন্য। অন্যদিকে কিছু বন্ধু আছে তো শুধু আপনার অর্থ আছে তাই আপনার সাথে আছে। এই শ্রেনীর বন্ধুগুলো আসলে প্রকৃত বন্ধু নয়।


জীবনের তাগিদে বা সময়ের পরিবর্তনে দেখা যায় অনেক ঘনিষ্ঠ বন্ধুত্ব অনেক দূরে চলে যায়। আগের মত আর কথা হয়না এবং আর মত আর একসঙ্গে চলা হয় না। এটার অর্থ আবার এই নয় যে সে আপনার প্রকৃত বন্ধু নয়। আসলে কর্মব্যস্ততার জন্য হয়তো আগের মত আর সময় হয়ে ওঠে না।


আজকে যার জন্য আপনাদের সামনে আমার এই লেখাটি উপস্থাপন করা; সে আমার একজন ভালো বন্ধু যদিও আমার সহপাঠী সে নয়। দীর্ঘ পাঁচ বছর পর দেখা হয়েছে। আমি জানতামই না আমার কোচিং ক্লাসের পাশেই ওর অফিস। হঠাৎ গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা হলো অনেক দিন পর। এবং জানতে পারলাম যে আমি যেখানে ক্লাসে যাই তার পাশেই ওর অফিস। রাজ দুপুর বেলা হঠাৎ করে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে দেখে বাইরে নিয়ে আসলাম অফিসের। আমার বন্ধু তো আমাকে দেখে অবাক। দেখুন সব কাজ ছেড়ে কিন্তু চলে এসেছে আমার সাথে একটু কথা বলার জন্য। যদি অনেকদিন একসাথে চলা হচ্ছেনা যোগাযোগ হচ্ছে না কিন্তু আন্তরিকতার কোন ঘাটতি নেই। এটাই হচ্ছে প্রকৃত বন্ধু।


প্রকৃত বন্ধু বেছে নিন তার বন্ধুত্ব টিকিয়ে রাখার চেষ্টা করুন। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন তার থেকেও কঠিন রক্ষা করা ঠিক তেমনি প্রকৃত বন্ধু পাওয়া যতটা কঠিন তার থেকেও কঠিন একজন বন্ধুকে প্রকৃত বন্ধু হিসেবে আপনার জীবনের একটি অংশ হিসেবে পথ চলা।



Comments

shariarr

অনেক সুন্দর একটি পোষ্ট আপনি শেয়ার করেছেন অনেক বেশি ভালো লেগেছে তবে আপনি যদি লেখাগুলোর মাঝখানে দুইটি বা তিনটি ছবি ব্যবহার করতেন তাহলে আরো বেশি সুন্দর এই পোস্টটি হত

rasel72
বন্ধুত্ব শব্দটা এমন একটা শব্দ যেটাকে কখনও ভোলা যায় না৷ বন্ধুর সাথে কাটানো দিনগুলো যেন স্মৃতি র পাতাতে গাথা থাকে। অনেক সুন্দর একটা পোষ্ট করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল।
kohinur203
বন্ধু মানে অনেক কিছু আপনার পোস্ট পড়ে আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল। তবে আরো ২-৩ টা ছবি লেখার মাঝে দিলে ভালো হতো।
mahmud50
বন্ধুত্বের বন্ধন টা হলো। দুইটি দেহ একটি আত্তার মতো।পৃথিবীর প্রায় অনেকেই সার্থপর লোক থাকে,কিন্তু বন্ধুত্বটা এমন যা কখনো ভুলার মতো নয়।প্রিয় বন্ধু সব সময় পাশেই থাকে কখনো ছেড়ে চলে যায় না।
piya3
ধন্যবাদ, কিন্তু আমি আসলে ফটোগ্রাফী পোস্ট করিনি।