কায়কোবাদ
মহাকবি কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলমান কবি। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম মহাকাব্য এবং প্রথম সনেট রচয়িতা। তাঁর প্রকৃত নাম মোঃ আল কোরেশি।
অতুলপ্রসাদ সেন
অতুলপ্রসাদ সেন মূলত কবি, গীতিকার ও গায়ক। তাঁর রচিত মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা। গানটি ষাটের দশকে পূর্ববাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে আন্দোলনকারীদের মনে উদ্দীপনা সঞ্চার করেছিল।
সত্যেন্দ্রনাথ দত্ত
সত্যেন্দ্রনাথ দত্ত কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি নানা বিধ ছন্দ নির্মাণ ও ছন্দ উদ্ভাবনে পারদর্শী ছিলেন। বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সংযোগের নতুন ছন্দ সৃষ্টি তার কবি প্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি ছন্দের যাদুকর ও ছন্দ রাজ নামে পরিচিত।
যতীন্দ্রমোহন বাগচী
যতীন্দ্রমোহন বাগচী পশ্চিমবঙ্গের নদীয়া জেলার জমশেরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
মোহিত লাল মজুমদার
মোহিত লাল মজুমদার ১৮৮৮ সালের ২৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কাঁচরাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম বাংলা কবিতায় আরবি ও ফারসি শব্দের সার্থক প্রয়োগ করেন।
বাংলা কাব্যে প্রচুর পরিমাণ আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেন-
১) মোহিত লাল মজুমদার
২) কাজী নজরুল ইসলাম।
ধন্যবাদ সকলকে আমার এই লেখাটি পরিদর্শন করার জন্য।

