আপনি কোন পরিশ্রম করেন না কিন্তু শারীরিকভাবে নিজেকে দুর্বল মনে হচ্ছে।

P
piya3


শারীরিক দুর্বলতা বিভিন্ন কারণে হতে পারে যেমন আপনার দৈনন্দিন শারীরিক পুষ্টিকর খাদ্যের যে চাহিদা রয়েছে, সেই খাদ্য যদি আপনি গ্রহণ করতে না পারেন তাহলে আপনার শরীর ধীরে ধীরে ভেঙে পড়বে।

আবার আপনি বলতে পারেন যে না গ্রহণ করছেন। কিন্তু আপনার খাদ্য তালিকায় খাদ্য রয়েছে এখানে এই ব্যাপারটা বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রতিদিন তিনবার করে মাংস ভাত খেয়ে থাকেন তাহলে যে আপনার শারীরিক সকল খাদ্য ঘাটতি পূরণ হবে তা কিন্তু নয়। আপনার শরীরের জন্য দরকার নির্দিষ্ট পরিমাণ শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, লবণ ও পানি। এই খাদ্য উপাদান গুলোর মধ্যে কোনটার ঘাটতি যদি দীর্ঘদিন পড়তে থাকে আপনার শরীরে তাহলে আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়বেন।


এবার আসুন অন্যদিকে,
আপনি এই পুষ্টিকর খাদ্যগুলো সব সময় নিচ্ছেন ঠিকঠাক কিন্তু তারপরও আপনি শারীরিকভাবে দুর্বল অনুভব করছেন। আপনার শরীর দিনের পর দিন ওজন বৃদ্ধি পাচ্ছে কিন্তু শারীরিক বল বৃদ্ধি পাচ্ছে না বা শক্তি। এটার কারণ হচ্ছে আমাদের মানব শরীরের জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট পরিমাণ পরিশ্রম বা কায়িক শ্রম করা খুবই প্রয়োজন। সহজ কথায় আপনাকে পরিশ্রম এরকম করতে হবে যেটার ফলে আপনার শরীর থেকে ঘাম বের হবে। আমার যদি আপনি গাম বের করার জন্য রৌদ্রে বসে থাকেন তাও কিন্তু সঠিক নয়। সব কথায় আপনাকে শারীরিক ব্যায়াম করতে হবে। তবে শারীরিক ব্যায়াম বা খেলাধুলা সকল মানুষের সকল বয়সের জন্য উপযুক্ত নয়। তাই আপনার বয়স অনুযায়ী আপনাকে এই কাজগুলো করতে হবে। যেমন আপনি যদি একটু বয়স্ক হয়ে থাকেন তাহলে আপনি প্রতিদিন ভোরবেলা হাঁটতে পারেন। 



নিজেকে সুস্থ রাখার জন্য এ বিষয়গুলো মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন তাহলে কোন কিছুই আপনার ভালো লাগবে না।

Comments