my home garden and village photography cultivate

P
piya3

আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, আমার গ্রামের আজকের বিকেলের কিছু চিত্র। 



ফটোগ্রাফিতে দেখুন আমি আপনাদের সামনে তুলে ধরেছি আমার গ্রামের রাস্তার পাশে অবস্থিত তালগাছ। বিকেলের আবহাওয়া একটু অন্যরকম থাকার জন্য হয়তো ক্যামেরাবন্দি হয়নি গাছে অবস্থানরত গাছি। যে ব্যক্তি ধারালো ছুরি ব্যবহার করে গাছ থেকে রস সংগ্রহ করে মিঠা তৈরি করে আমরা সাধারণত ওই ব্যক্তিকে গাছি বলে থাকি। এবং এই কাজটি করতে কিন্তু ওই ব্যক্তির অনেক ঝুঁকিতে থাকা লাগে। এবং একটি তাল গাছ থেকে দিনে তিনবার রস সংগ্রহ করা হয়ে থাকে। 




আপনারা দেখতে পাচ্ছেন ছোট মাটির কলসি জাতীয় একটি পাত্রে পানির মতো দেখতে অনেকটা তবে এটি কিন্তু পানি নয় এই তাল গাছের রস। এটিকে তরকারি রান্না করার মতো ফুঁটিয়ে মিঠা তৈরি করা হয়। এবং আমি এখানে এসেছি আসলে এই রসটা একটু স্বাদ নিব বলে।



এবং আপনারা দেখতে পাচ্ছেন কাল ধরনের একটি ফল। এটি আপনারা যদি ফোন যদি থাকে তাহলে ভুল করবেন এটি আসলে ফল এবং সব্জী দুটোই। সাদা তরকারিতে আমরা কাঁচা মরিচ ব্যবহার করি স্বাদের জন্য। এটা আসলে সেই কাঁচামরিচ যদিও রংটা একটু ভিন্ন।

তবে দেখতে বেশ আকর্ষণীয় এই রংয়ের জন্য। কাঁচা মরিচের ব্যবহার করা যায় সব রান্নাতেই। এবং কাঁচা মরিচ ব্যবহার না করলে যেন স্বাদটা পরিপূর্ণতা পায় না।




যাহোক অনেক কথা বললাম আপনাদের উদ্দেশ্যে। আবারো সামনের লেখাতে আপনাদের সাথে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করব।

Comments