জনশুমারি ও গৃহগণনার সমাপ্তি

P
piya3

৩নং বাইনতলা ইউনিয়ন রামপাল উপজেলা বাগেরহাট জেলার জনশুমারি ও গৃহগণনা কাজের পরিসমাপ্তি ঘটল।

 

আমাদের ইউনিয়নের ৭০ জন দক্ষ আদর্শ নাগরিক কর্তৃক এবং এর পূর্বে দক্ষ প্রশিক্ষক এর মাধ্যমে প্রশিক্ষণ সমাপ্ত করার পরে মাঠে নামে এই দক্ষ কর্মীগণ। তীব্র সূর্যের তাপ মাঝেমধ্যে বর্ষা ঋতুর স্পর্শ, কালবৈশাখী ঝড়ের বাতাস, সেইসঙ্গে বর্জ্য পাত এগুলোর মোকাবেলা করার মাধ্যমে জনশুমারি ও গৃহগণনা সুষ্ঠুভাবে সম্পন্ন ও সফল হয়েছে। 

 

এবং বাংলাদেশের যেহেতু একযোগে এই জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম শুরু হয়েছিল তাই এটা আমাদের সকলের অবগতির যে বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা। যেটাকে আমরা পূর্বে আদমশুমারি নামে জেনে এসেছি।

 

আমি যেহেতু গণনাকারীদের মধ্যে একজন তাই আমার নিজের অভিজ্ঞতা এটাই যে আমি আমার ইউনিয়নের যেখানে কখনো যায়নি সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। এবং নতুন অনেক অভিজ্ঞতা হয়েছে। অনেক মানুষের সঙ্গে কুশল বিনিময় হয়েছে। মানুষের সামাজিক অর্থনৈতিক শিক্ষা এছাড়া আরো অনেক কিছু সম্পর্কে জানা সম্ভব হয়েছে। আর এগুলো হয়তো যদি আমি এই কাজের সঙ্গে সম্পৃক্ত না থাকতাম তাহলে আদৌ কখনোই জানা সম্ভব হতো না।

অবশেষে আজ আমরা সকলে আমাদের কাজের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছেছি। এবং আমাদের সকল কাজের ফলাফল উপজেলা পরিসংখ্যান কর্মকর্তার হাতে হস্তান্তর করেছি।

 

এগিয়ে যাক আমার দেশ এভাবে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে। 

Comments