প্রিয় বন্ধুরা,
আশা করছি সকলেই ভালো আছেন। আজকের বিকেলের কিছু দৃশ্য এবং দৃশ্য সম্পর্কিত কিছু লেখনি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি।
আজ বিকেলে আমার চাকরির প্রস্তুতির ক্লাসে যখন ছিলাম তার শেষ মুহূর্তে সন্ধ্যার কিছুটা পূর্বে এবং সন্ধ্যা প্রায় বলা যায় সেই মুহূর্তে সংগ্রহীত কিছু ছবি।
দেখুন আমরা কিন্তু বৈদ্যুতিক বাল ্ব অন করে রেখেছি কারণ অন্ধকার ঘনিয়ে এসেছে। এবং এই মুহূর্তে সবাই অনেক ব্যস্ত যার যার বাড়িতে ফেরার জন্য। এরপর ক্লাসের সকল কার্যক্রম শেষে আমরা রুমগুলো লক করে বের হলাম।
বের হওয়ার পর যে যার গন্তব্যে যাওয়ার জন্য প্রত্যেকের গাড়ির উদ্দেশ্যে এবং আমি কিন্তু এখন গাড়িতে বসে আছি এবং তারপর এই ফটোগ্রাফিটি সংগ্রহ করেছি। দেখুন এখানে কিন্তু অনেক লোকের সমাগম। এখানে দুই দিকে যাওয়ার জন্য স্ট্যান্ডার অনেক গাড়ি দাঁড়িয়ে আছে একটি হচ্ছে আমার গ্রামের দিকে এবং অন্যটি হচ্ছে আমাদের রামপাল উপজেলা। তো আমাদের কিছু সহজেই রামপাল উপজেলাতে বসবাস এর জন্য সে গাড়িতে উঠল এবং আমরা তিনজন আমাদের গ্রামের উদ্দেশ্যে গাড়িতে উঠে বসছি সে মুহূর্তে সংগ্রহ করেছি এই ছবিগুলো। আর বর্তমানে শীতকাল হওয়ার জন্য দেখা যাচ্ছে বৈদ্যুতিক বিভ্রাট বেশ কমই হচ্ছে। সেজন্য দেখুন দোকানে অর্থাৎ মুদির দোকানের যে দ্রব্য সামগ্রী গুলো চকচক করছে আলোর প্রভাবে। এবং এই দোকানটি বেশ সাজানো গোছানো এবং প্রায় সময় বিভিন্ন প্রকার সফট ড্রিংক চকলেট বেকারি বিস্কুট ইত্যাদি ক্রয় করার জন্য আমি ব্যক্তিগতভাবে এই দোকানে যাই।
আর এখন আপনাদের সামনে যে তিনটি ফটোগ্রাফি উপস্থাপন করেছি এটা কিন্তু মন দিয়ে না দেখলে ফটোগ্রাফির ভিতরে লুকায়িত যে জিনিসগুলো রয়েছে আপনারা বুঝতে পারবেন না। আজ আসলে জ্যোতির পিক দেওয়া বৈজ্ঞানিক মতামত অনুসারে চন্দ্রগ্রহণ চলছে। এবং এটা সম্পর্কে অজানা অনেক কুসংস্কার রয়েছে। তবে কুসংস্কার গুলো যারা মানে হয়তো না জেনে মানে কিন্তু এটা মানা উচিত। কারণ হচ্ছে সূর্যগ্রহণের বৈজ্ঞানিক পরীক্ষা অনুসারে এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ তখনই হয় যখন সূর্য এবং চাঁদ পৃথিবী একই কক্ষপথে অবস্থান করে। কারন আমরা জানি চাঁদের কোন নিজস্ব আলো নেই চাঁদ সূর্যের কাছ থেকে আলো ধার করে চলে। এবং এটাও আমরা জানি পৃথিবীর সকল শক্তির উৎস হচ্ছে এই সূর্য। যার কারণে এই গ্রহ বা নক্ষত্র গুলোর কক্ষপথ এক হওয়ার জন্য সূর্যের সেই প্রয়োজনীয় রশ্মি পৃথিবীতে পর্যাপ্ত না থাকার কারণে পৃথিবীতে বিভিন্ন ব্যাকটেরিয়ার উপদ্রব দেখা যায় এবং এটা খুবই ক্ষতিকর মানুষের শরীরের জন্য। তাই এ সময় একটু সাবধানতা অবলম্বন করা দরকার।
এরপর ছবিতে একটু খেয়াল করে দেখুন একটি সাপ দেখা যাচ্ছে এটি হচ্ছে যখন আমি আজ সন্ধ্যায় গাড়ি থেকে নেমে অন্য একটি গাড়িতে উঠবো তখনই আমার সামনে পড়েছে। সৌভাগ্যবশত আমি এই সাপটির গায়ের উপর পাড়া দিলেও দিতে পারতাম কিন্তু এরকমটি ঘটেনি। যাহোক অনেকটা ভয় পেয়েছিলাম।
স্থান:- বাংলাদেশ, রামপাল, বাগেরহাট
বিষয়:- প্রাকৃতিক দৃশ্য
Mobile:- Realme
Model:- Realme 8


অনেক সুন্দর হয়েছে আপু ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্টে করার জন্য ❤️🌹
অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ