নারিকেল এমন একটি ফল যেটি একসঙ্গে অন্য ও পানি জুগিয়ে থাকে

P
piya3

প্রিয় বন্ধুরা,

আশা করি সকলে ভালো আছেন আমিও ভাল আছি সৃষ্টিকর্তার ইচ্ছায়।

আজ আমি চলে এসেছি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করার জন্য এবং আমি মনে করি এটা সম্পর্কে সবারই জানা উচিত। সৃষ্টির সেরা জীব মানুষ অর্থাৎ আমরা এবং আমাদেরকে এই পৃথিবীতে সুস্থ স্বাভাবিকভাবে জীবন যাপন করার জন্য সৃষ্টিকর্তা বিভিন্ন ব্যবস্থা করে রেখেছেন। 

 

মানুষের কাজে লাগে এবং খুবই জরুরী একটি ফল বলতে পারেন যেটাকে আমরা নারিকেল হিসেবে চিনি এবং এটি সাধারণত দেখা যায় লবণাক্ত অঞ্চলে বেশি হয়ে থাকে। যদিও মিষ্টি লাগাতে ফল ফলাব াস ফসল বেশি হয় কিন্তু এই ফলটি ব্যতিক্রম। যার জন্য দেখা যায় অধিকাংশ স্থানে এই ফল গাছটি রয়েছে।

এই ফল এমন একটি ফল যেটা একসঙ্গে আমাদেরকে অন্য এবং পানি দিয়ে থাকে। আপনি যখন খুব বেশি ক্ষুধার্ত থাকবেন এবং আপনার হাতের কাছে কোন কিছুই খাবার উপযোগী আপনি খুঁজে পাচ্ছেন না কিন্তু যদি আপনার পাশে কোন নারিকেল গাছ থেকে থাকে আপনি একটানা নারিকেল ওই গাছ থেকে যেকোনোভাবে সংরক্ষণ বা সংগ্রহ করে খেয়ে নিবেন দেখবেন আপনার অন্য এবং পানি দুইটার চাহিদাই মিটেছে খুবই অল্প সময়ের মধ্যে এবং অল্প ব্যয়ের মধ্যে। 

এবং এই ফলটি খুবই উপকারী এটি কচি অবস্থায় যদি আমরা খাই তাহলে এটির পানি আমাদের শরীরকে ঠান্ডা রাখে।

আপনারা আমার এই ফটোগ্রাফিতে নারিকেলের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি নারিকেল এর উপরের খোসা ছুড়ে ফেলে দেওয়ার পরে একটি ভারী দা দিয়ে আঘাত করে দু খন্ডেত অংশের একটি অংশ। এটি আমরা খাবারকে সুস্বাদু করার জন্য নারকেল থেকে রস বের করে ব্যবহার করে থাকি।

এবং আজকে যে ভাঙা নারিকেল গুলোর ছবি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এগুলো তেল তৈরি করার জন্য এভাবে ভাঙা হয়েছে। 

৪৫টি নারিকেল ভাঙ্গা হয়েছে এবং পূর্ব হিসাব অনুসারে এটি থেকে আশা করা যায় প্রায় তিন থেকে তিন কেজি ৫০০ গ্রাম পর্যন্ত তেল পাওয়া যেতে পারে যেটার বর্তমান বাজার মূল্য রয়েছে তিন কেজি সমান তিন হাজার টাকা।

এবং দেখুন ভাঙ্গার পরে নারকেল খুলে রাখার পর যে শক্ত অংশটি রয়েছে এটিও কিন্তু অপ্রয়োজনীয় কোন জিনিস নয়। এদিকে আপনি রান্নার কাঠ হিসেবে ব্যবহার করতে পারেন এবং বিক্রিও করে দেওয়া যায়।

 

স্থান:- বাংলাদেশ রামপাল বাগেরহাট

বিষয়:- নারিকেল

Mobile:- Realme

Model:- Realme 8

Comments

asad18

এই নারিকেল ফলটি সকলের কাছে প্রিয় এটা খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি। ডাবের ভিতরে পানি স্বাস্থ্যের জন্য উপকার

পোস্ট অনেক সুন্দর হয়েছে  আপু