পড়ন্ত বিকেলে নদীর পাশে

P
piya3

পড়ন্ত বিকেলে যখন আজ নদীর পাশে গেলাম, তখনকার কিছু দৃশ্য সংগ্রহ করলাম ছবির মাধ্যমে।

 

 

আমাদের দেশ নদীমাতৃক দেশ। তবে আমাদের দেশে বয়ে যাওয়া নদীর মধ্যে মৃত্যুর সংখ্যা অনেক বেশি বর্তমানে। মৃত নদী বলতে আমরা বুঝি নদী আছে কিন্তু নদীতে সেই আগের মতো স্রোত নেই জোয়ার ভাটা আগের মত দেখা যায় না। পলি জমা হয়ে নদী ভরাট হয়ে গিয়েছে।

 

দেখুন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি নৌকা যেখানে একজন মাঝি রয়েছে। আসলে মাঝি থাকলেও এই নৌকায় মানুষ পারাপার করা হয় না এখন আর আগের মত। এই নৌকা আসলে মাছ ধরার কাজে ব্যবহার করা হয়।

 

ছবিগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন সবুজের সমারোহ। এবং ছবিতে রয়েছে নিম গাছ যেটাকে আমরা ঔষধি গাছ হিসেবে জানি। ঠিক আছে আর কোন ফল বা কিছু দিয়ে কোন ওষুধ তৈরি করা হয় কিনা আমার সঠিক জানা নেই, তবে এই নিম গাছ খুবই উপকারী। এই নিম গাছের কাছাকাছি থাকলে অবশ্যই যে বাতাস আমাদের শরীরে লাগে এই গাছেরই একটি অংশ হয়তোবো, আর নিম গাছের বাতাস ও খুবই কার্যকরী আমাদের শরীরের জন্য। এই গাছের পাতা অনেকে ভাজি করে খেয়ে থাকেন। আমার অনেকে কাঁচা চিবিয়ে খেয়ে থাকে। এখনো অনেক গ্রামের মানুষ দেখা যায় নিম গাছের ডাল ব্যবহার করে তাদের ব্রাশের কাজ সম্পূর্ণ করে।

এখানে আসলে কংক্রিট তৈরি ব্রিজ ছিল। নদী পুনরায় খনন করার সময় ব্রিজটি ভেঙে ফেলা হয়েছে। এবং স্থানীয় সরকার জনপ্রতিনিধি ও গ্রামের ব্যক্তিবর্গে মিলে কাঠের সেতু তৈরি করেছেন। 

যাহোক আমি আমার গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়ার একটা নদীর পড়ন্ত বিকেলের চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে।

 

গ্রাম বাংলার এই নদীর পড়ন্ত বিকেলের দৃশ্য আসলেই মনোরম।

Comments