নিজেকে পরিশ্রমী করে তুলুন, তাহলেই জীবনে কিছু করতে পারবেন
বর্তমান যুগ আধুনিক যুগ এবং তথ্যপ্রযুক্তির যুগ। যেখানে মানুষের রয়েছে লক্ষাধিক কর্মের সুযোগ এবং যেগুলোর মাধ্যমে বিনিয়োগ ছাড়া আপনি আপনার সৃজনশীলতা প্রকাশ করে অর্থ উপার্জন করতে পারবেন।
তবে সবার পূর্বে আপনাকে এ বিষয়গুলো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং জানতে হবে। আপনি আপনার আশেপাশে তাকিয়ে দেখুন যে ব্যক্তি নিরলস পরিশ্রম করে সে কখনো অন্যের জন্য অপেক্ষা করে না। এবং এই ব্যক্তি অবশ্যই আত্মনির্ভরশীল। হয়তো সে কিছুদিন অনেক কষ্টে তার জীবন অতিবাহিত করেছে কিন্তু দেখুন কিছুদিন পর হঠাৎ করে এই মানুষটার সবকিছুতে পরিবর্তন চলে এসেছে। যেমন তার বাস গৃহ, পোশাক-পরিচ্ছদ এমনকি দাস পারিবারিক সকল সদস্যের জীবন যাপন যাত্রার ধরন টাই পাল্টে গিয়েছে।
হয়তো এটা আপনার কাছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপের মতো মনে হবে। কিন্তু আপনি যখন এই ব্যক্তির ইতিহাস সম্পর্কে জানবেন তখন অবাক হয়ে যাবেন। কারণ যে ব্যক্তিরা পৃথিবীতে এ পর্যন্ত সফলতা অর্জন করেছে এবং বিখ্যাত মানুষের জায়গায় অবস্থান করে নিয়েছে, সে ব্যক্তি গুলো প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে তাদের জীবনের সাথে। এবং এক সময় ভাগ্য তাদের হাতে ধরা দিয়েছে।
আর্থিক যে সমস্যাগুলো এই সমস্যার মত বড় সমস্যা আর হতে পারে না একটা মানুষের জীবনে। আমরা যে যে যেখান থেকে যে কর্মটাই করি না কেন তার পেছনে রয়েছে একটাই উদ্দেশ্য। আর তা হচ্ছে অর্থ উপার্জন করা।
উদাহরণস্বরূপ: দেখুন আজ আমি আপনাদের সামনে আমার যে মতামত প্রকাশ করছি, এটাও আমার অর্থ উপার্জনের একটা উদ্দেশ্য। এবং এখানে আমি দীর্ঘ এক বছর এরও বেশি কাজ করে চলেছি। তবে এটা সাময়িক সময়ে অর্থ লাভ করার জন্য নয়। মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে আমার উপার্জন হবে অর্থ এটা মাথায় রেখে। কারণ আমি জানি এটার ভবিষ্যৎ কেমন হতে পারে। সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য, এবং আমাদেরকে সুস্থ-সাবলী রেখেছে পরিশ্রম করে অর্থ উপার্জন করে নিজেদের জীবনকে পরিচালিত করার জন্য।
আপনার পরিবার আপনাকে সেই ছোট্ট থেকে বড় করে তুলেছে, তাদেরও অনেক আশা রয়েছে আপনার উপর।
যা হোক অনেক আবেগ প্রকাশ করে ফেললাম আপনাদের সামনে। তবে আমার এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য এটাই ছিল যে আপনারা লেগে থাকুন, জানার চেষ্টা করুন, এবং কিছু করুন।
কষ্ট করলে সফলতা আপনার কাছে ধরা দিবে হয়তো আজ না হয় কাল।

