Acheive your dream

P
piya3

 

তুমি দেখেছো এক স্বপ্ন জীবনে বড় কিছু করার। যে খারাপ পরিস্থিতিতে তুমি রয়েছো সেটাকে পুরোপুরি বদলাবার কিন্তু তোমার যত বড়ই স্বপ্ন হোক স্বপ্ন কোনদিনও জীবন বদলাতে পারে না।

 

যদি সে স্বপ্ন তাকে তুমি বাস্তবে না নিয়ে আসতে পারো তাহলে সারাজীবন সেটা স্বপ্নের জগৎ এই থাকবে। কখনোই স্বপ্ন মূল্য থাকবে না স্বপ্ন পূরণ করা সহজ নয়। যদি সহজ হতো আজ পৃথিবীর সবাই সফল হতো। আমি জানিনা তোমার কি স্বপ্ন রয়েছে তবে এটা জানি ওই স্বপ্নটা অসম্ভব নয়। কিন্তু এটা কঠিন তুমি যত পরিশ্রম করবে এই স্বপ্নটাকে পাওয়ার জন্য ততই তুমি নিজেকে আবিষ্কার করবে। তুমি জানতে পারবে তোমার আসল ক্ষমতা, তুমি জানতে পারবে তোমার আসল প্রতিভা, কিন্তু যদি কোনো চেষ্টাই না করো নিজেকে অনুসন্ধানে নিজের অস্তিত্বকে অনুসন্ধানের তাহলে তোমাকে মূল্যহীন হয়ে শেষ করতে হবে।

 

কেউ জানতে পারবে না তোমার আসল ক্ষমতা কি ছিল। তোমার জীবনের উদ্দেশ্য কি ছিল। তুমি আজ ভয় পাচ্ছো। হেরে যাও যদি তবে স্বপ্নের পথে হার বলে কিছু হয়না। স্বপ্নের পথে হারমানা শিক্ষা খারাপ দিন অবশ্যই আসবে তবে ওই খারাপ দিন টা তোমাকে ভাঙতে নয় বরং তোমার পরীক্ষা নিতে আসবে। তুমি সত্যি কতটা চাও তোমার স্বপ্নকে। সেটাকে সে দেখবে। অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তুমি যাবে আর ওই পরিশ্রম তোমাকে যোগ্য বানাবে তোমার স্বপ্ন তোমাকে দায়িত্ববান বানাবে। দায়িত্ব নেয়া তুমি শিখবে। আর তবেই এই দুনিয়া তোমাকে সফল হিসেবে চিনবে।

 

আসলে বাস্তবতা এবং পরিশ্রমের এই পথ খুবই কঠিন। এবং এটা তোমাকে কোথায় নিয়ে যেতে পারে সেটা হয়তো তুমি ততক্ষণ বুঝবে না যতক্ষণ না তুমি এই পথের নামছো। তোমাকে নামতেই হবে আজ এই। অন্যদের মতো স্বপ্নকে শুধু স্বপ্ন রেখো না। বরং এটাকে নিয়ে এসো বাস্তবে।

Comments