উপকরণ
আলু ২০০ গ্রাম, করলা ২০০ গ্রাম, নারকেল কোরানো ২ টেবিল চামচ, শুকনা মরিচ ৪–৫টি, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, শর্ষের তেল ২ টেবিল চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, লবণ পরিমাণমতো।
প্রণালি
প্রথমে করলাগুলো ধুয়ে নিতে হবে। এবার বিচি বের করে নিন। করলার ভেতরে কোরানো নারকেল ঢুকিয়ে দিন। রাইস কুকারের ভাপে আলু ও করলাগুলো সেদ্ধ করে নিতে হবে। এখন কড়াইয়ে তেল গরম করে নিতে হবে। জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন বাদামি করে ভেজে নিতে হবে। লবণ দিয়ে চটকিয়ে নিতে হবে। এবার আলু ও করলাগুলো মেখে নিলেই তৈরি হয়ে যাবে আলু–করলার ভর্তা।
বিজ্ঞাপন
টাকি মাছের ভর্তা
টাকি মাছের ভর্তা
টাকি মাছের ভর্তাছবি: সাবিনা ইয়াসনমিন
প্রণালি
মাছগুলো কেটে, ধুয়ে পানি ঝরিয়ে নিন। মরিচ, হলুদ ও লবণ দিয়ে মেখে নিতে হবে। শর্ষের তেল দিয়ে ভেজে নিন। কাটা ছাড়িয়ে মিহি ভর্তা করে নিন। অন্য পাত্রে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ ভেজে মাছগুলো দিতে হবে। চিলিফ্লেক্স ও ২ টেবিল চামচ পটেটো ফ্লেক্স ছিটিয়ে দিতে হবে। ভালোভাবে মিশে যখন গোল হয়ে আসবে, ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করুন। পটেটো ফ্লেক্স না থাকলে একটা আলু ভালোভাবে ভর্তা করেও দেওয়া যাবে।

