আমি আমার লেখা শুরু করার পূর্বে সিরি/serey বাংলাদেশ পোর্টালের এডমিনকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করব কারণ তার বিভিন্ন প্রকার সহযোগিতায় আজকে আমি এখানে আছি এবং কাজ করছি আর আশা রয়েছে ভবিষ্যতে serey পরিবারের সঙ্গে সম্পৃক্ত থাকবো।
গতরাতে সন্ধ্যার কিছুক্ষণ পরে সম্ভবত আমাদেরই এই কমিউনিটির এক ভাই কিছু কয়েন ক্রয় করবে এই মতামত আমার কাছে জ্ঞাপন করল এবং বলল যে আমি কি এই মুহূর্তে কোন কয়েন বিক্রি করব কিনা।
তো সেই মুহূর্তে আসলে আমার কোন মনোভাব ইচ্ছা বা প্রয়োজন কোনটাই ছিল না কয়েন বিক্রি করার এবং আমার সেই শ্রদ্ধা ভাইকে বললাম না আমি আসলে কোন কয়েন এখন বিক্রি করতে চাচ্ছি না।
যা হোক আমার ব্যক্তিগত কাজের জন্য কিছুক্ষণ পর ওইখান থেকে আমি বিদায় নিলাম সকলকে বলে যে আমার আসলে কাজ রয়েছে।
এরপর হঠাৎ করে তখন রাত ০৯:০০ ঘটিকা। এই মুহূর্তে আমার মা কিছুটা অসুস্থ বোধ করছে অর্থাৎ ঘন ঘন কাশি হচ্ছে এ তো পূর্বে এরকম হয়েছে দুইবার। যাহোক কিছুক্ষণ জিনিসটা আমি বেশ নজরে রাখলাম এবং দেখছি কমছে না এবং মা বেশ ক্লান্ত বোধ করছে। তারপর আর বিলম্ব করতে ইচ্ছে করল না তাই আমার মায়ের সঙ্গে কথা বললাম কিন্তু ওই মুহূর্তে আমার কাছে আসলে কোন ক্যাশ টাকা ছিল না।
তাই কোন উপায় না থাকার জন্য আমার কিছু serey coin আমি বিক্রি করলাম এবং তারপরে বিকাশে টাকা নিলাম। এবং এগুলা করার মাঝখানে সুযোগ বুঝে আমি ডাক্তারের সাথে যোগাযোগ করে তাকে তার চেম্বারে আসতে বললাম যেহেতু আমাদের গ্রামের বাজারে ডাক্তারের বাসস্থান। যাহোক আসলে আমাদের এই ডাক্তার ভাই অনেক মানবিকতাপূর্ণ একজন মানুষ। তাই কোন মানুষের অসুস্থতার কথা শুনলে তিনি আর ঘরে বসে থাকেন না, ছুটে আসেন।
তারপর আমি ডাক্তারের কাছে পৌঁছালাম এবং সেখান থেকে কিছু ওষুধ নিলাম যেহেতু আমার কাছে ক্যাশ টাকা না থাকলেও বিকাশে টাকা রয়েছে তাই আর অসুবিধা হওয়ার কথাই না।
তারপর ওইখান থেকে বাড়ির দিকে রওনা হলাম এবং বাড়িতে পৌঁছে আমার মাকে ওষুধগুলো খাওয়ানোর কিছুক্ষনের মধ্যেই বেশ ভালো অনুভূতি দেখতে পেলাম আমার মায়ের মধ্যে শারীরিক অবস্থার কিছুটা পরিবর্তন অল্প সময়ের মধ্যেই দেখা গেল।
অনলাইনে কাজ করে ইনকাম শুরু করেছি হয়তোবা 12 বছর আগে কিন্তু উল্লেখযোগ্য একটি ঘটনা তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা এজন্য করলাম যে দেখুন আপনার কাছে সবসময় টাকা নাও থাকতে পারে কিন্তু serey প্ল্যাটফর্ম আপনার পাশে আপনার সাথে সব সময় বিপদে আপদে আছে এবং থাকবে যদি সৃষ্টিকর্তা আমাদের সহায় থাকেন।
ধন্যবাদ সকলকে আমার লেখাটা পরিদর্শন করার জন্য।


আপনার পোস্টের লেখা সুন্দর হয়েছে। কিন্তু ছবি না ব্যবহার করার কারণে পোস্টের সৌন্দর্য বৃদ্ধি পায় নাই। নিচের দেওয়া লিংকে ক্লিক করে নিয়মগুলো পড়ে নিন
https://serey.io/bn/authors/sereybd/7463atxgc-h4en8n3qxd-im6x6pfdo
যেকোন প্রয়োজনে আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করতে পারেন। - https://discord.gg/P4UFyjaZ
আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে