নৌকা ভ্রমন

P
piya3

                      নৌকা ভ্রমন

 

সাধারণত নৌকা ভ্রমনের সময় টা শীতকালেই নির্ধারণ করলে ভালো হয়। কারণ এ সময়ে নদী বা সমুদ্র একটু ঠান্ডা থাকে। ঠান্ডা বলতে শীতকালীন সময় এর আবহাওয়া টা একটু শুষ্ক থাকে এই সময়ে সাধারণত নিম্নচাপ দেখা যায় না যার ফলে নদীতে তুফান কম হয়। তো শীতের এক দিনে আমি আমার 65 জন শিক্ষার্থীকে নিয়ে নৌকা ভ্রমনের সিদ্ধান্ত নিলাম। নৌকা ভ্রমনের দিন করমজল পৌঁছানোর পর ওইখানে রান্না করার পরিকল্পনা করা হলো। তো ঠিক সেই পরিকল্পনা মতো চার পাঁচ দিন ধরে প্রস্তুতি চলছে এবং অবশেষে আমরা ভ্রমণের দিনে এসে উপস্থিত হলাম। সকাল সাতটার দিকে আমরা সবাই একসঙ্গে ছোট বাসে উঠে পড়লাম। প্রায় এক ঘণ্টা সময় পার হয়ে গেল আমাদের বাসে। অবশেষে আমরা পৌছালাম মংলা "মামার" ঘাটে । আগে থেকেই আমাদের ট্রলার ঠিক করা ছিল। দুইটা ট্রলারে করে আমরা রওনা হলাম। উপভোগ করতে লাগলাম সবাই পানির খেলা। জাহাজ চলাচল, হালকা হালকা তুফান কিন্তু আমাদের কাছে অনেক বেশি বা পর্বত আপন মনে হচ্ছিল কারণ আমরা এভাবে নৌভ্রমণে অভ্যস্ত নই। 

picture source: click here

দীর্ঘ 2 ঘন্টা এভাবে আমরা ট্রলারে অবস্থান করলাম এবং অবশেষে গরম জলে গিয়ে পৌঁছলাম। ঘর চলে আমাদের পূর্ব পরিচিত করমজল দায়িত্বাধীন ফরেস্ট অফিসার থাকার জন্য আমাদের জন্য সুবিধা হল। আমরা গরম জলে একটা রান্নার জায়গা বেছে নিলাম। রান্না করার জন্য দুইজন বাবুর্চি ও ছিল আমাদের সঙ্গে। উনারা না রান্না করছেন আর আমার কিছু শিক্ষার্থী তাদেরকে সাহায্য করছে। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা সবাই একসঙ্গে করমজলের ভিতরের দিকে প্রবেশ করলাম। 

picture source: click here

আমরা সবাই হাঁটছি কিন্তু মনে হচ্ছে একটা অন্যরকম অনুভূতি আর এখানে যেন অক্সিজেনের কোনো স্বল্পতা নাই। আসলে আমরা একটা গাছের মূল্য বুঝিনা তবে 2005 হাজার দশ হাজার টাকা কিন্তু বৈজ্ঞানিক হিসাব অনুসারে একটা গাছ আমাদেরকে যে পরিমাণ সাহায্য করে সব দিক বিচার বিশ্লেষণ করে এর মূল্য দাঁড়ায় 75 লক্ষ টাকা প্রায়। গরম জলের মধ্যে ছোট ছোট খালা আছে যেগুলো পার হলেই গভীর সেই সুন্দরবন। যেকোনো জায়গায় বাঘ মামার দেখা মিলতে পারে। সুতরাং সবাইকে খুব সতর্ক থাকার অনুরোধ করলাম। আর করমজলের একটা বিশেষ বৈশিষ্ট্য এখানকার বানরগুলো যাবে একটু ভয় কম মানুষদেরকে এরকম ভয় পায়। এবং হরিণরা ও একই রকম। হরিণদের কে হাতে করে কিছু কেওড়া গাছের পাতা খাওয়ালাম। আর বানরদেরকে বাদাম ছুঁড়ে ছুঁড়ে দিতে লাগলাম। 

তো একটা ঘটনা ঘটলো ইতিমধ্যে আমার এক শিক্ষার্থী ক্যামেরা দিয়ে ছবি তুলেছে এই মুহূর্তে একটা বানর গাছ থেকে হঠাৎ করে লাফিয়ে ওর হাত থেকে ক্যামেরাটা নিয়ে গাছের উপর উঠে বসে থাকল। কি আর করা কিছু করার নাই বানরের সাথে পাল্লা দেওয়া যাবে না। কারণ বনে ওদেরই রাজত্ব। 

 

এরপর আমরা ফিরে আসলাম আমাদের রান্না করা জায়গায় এসে দেখি রান্নাও প্রায় শেষের পথে। সবাই একটু বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করলাম। তারপর আমার একটু বিশ্রাম নিয়ে সবাই ট্রলারে উঠলাম। সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্ত যেটাকে গোধূলি বলা হয় আমরা পুনরায় মংলা আমার ঘাটে এসে পৌছালাম। ওখান থেকে একটা মিনি বাস রিজার্ভ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। রাত আটটার দিকে আমরা সবাই যার যার বাড়িতে পৌঁছলাম।

 

আশা করি আপনাদের ভালো লাগবে আমাদের এই নৌকা ভ্রমনের কাহিনীটি। স্বল্প পরিসরে বর্ণনা করার চেষ্টা করলাম। যে বা যারা এখনো কোন নৌকা ভ্রমনের সুযোগ হয়নি তারা কেউ মিস করবেন না নৌকা ভ্রমণের মজাটাই আলাদা।

 

সবাইকে ধন্যবাদ আমার এই লেখা টি পরিদর্শন করার জন্য।

 

Usually it is better to schedule the time of boat trip in winter. Because at this time the river or the sea is a little cold. In winter, the weather is a bit dry. At this time, low pressure is not usually seen, which makes the river less stormy. So one winter day I decided to take a boat trip with my 65 students. After reaching Karamjal on the day of the boat trip, it was planned to cook there. So the preparation went on for four or five days just like that plan and finally we arrived on the day of the trip. Around seven in the morning we all got on the small bus together. About an hour passed on our bus. Finally we reached Mongla "Mama" Ghat. Our trawler was already fixed. We set off in two trawlers. Everyone seemed to enjoy the water game. Ships, light storms but the mountains seemed too much to us because we are not accustomed to sailing like this.

picture source: click here

 Long 2 hours thus we stayed in the trawler and finally reached the hot water. Leaving the house is an advantage for us to have a forest officer in charge of our formerly known Karamjal. We chose a place to cook in hot water. Two cooks were with us to cook. They are not cooking and some of my students are helping them. After resting here for a while, we all entered the Karamjal together.

 

 We are all walking but it feels like a different feeling and there is no shortage of oxygen. In fact, we do not understand the value of a tree, but 2005 thousand tens of thousands of rupees, but according to scientific calculations, the amount that a tree helps us, after analyzing all aspects, it is worth about 75 lakh rupees. There are small aunts in the hot water which are deep in the Sundarbans. Tiger mama can be seen anywhere. So I asked everyone to be very careful. And a special feature of Karamjal is that the monkeys here are a little less afraid of people. And the deer are the same. I fed the deer leaves by hand. And I started throwing nuts at the monkeys.

 So an incident happened. One of my students had already taken a picture with a camera. At this moment, a monkey suddenly jumped from the tree and took the camera from his hand and sat on the tree. There is nothing else to do. You can't compete with monkeys. Because the forest is their kingdom.

 

 Then we came back to our cooking place and saw that the cooking was almost over. Everyone ate with a little rest. Then with a little rest I got on the trawler. Just before dusk, which is called twilight, we reached Mongla again. From there we reserved a mini bus and left for home. Around eight o'clock at night we all reached our respective homes.

 

 We hope you enjoy the story of our boat trip. I tried to describe in a short range. Those who have not yet had the opportunity to travel by boat will not miss the fun of boat travel is different.

 

 Thanks to everyone for visiting my post.

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/YKPqUku8)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)