আজ তুমি এগোতে চাইছো এ জীবনের প্রতিযোগিতায়। তুমি উন্নতি করতে চাইছো তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে। কিন্তু এগুলো করতে গিয়ে তোমাকে নানান ধরনেরকিন্তু এগুলো করতে গিয়ে তোমাকে নানান ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে।
আজ তুমি চাইছো নিজেকে বদলাবার কিন্তু সেটা বলার জন্য তোমাকে যে পরিশ্রম করতে হবে সেটা করতে তুমি একটু ভয় পাচ্ছো। আজ ইচ্ছে করছে একটু সময় নষ্ট করব না আর ওই মোবাইল ফোনে। কিন্তু তার স্বত্তেও তুমি কিছুতেই ওই ছয় ইঞ্চি স্ক্রিন টা কি ছেড়ে থাকতে পারছ না। নিজের ভবিষ্যৎ কে নিয়ে অনেকটা ভাবনা চিন্তা করার আছে তোমার কিন্তু সেখানে মনোযোগ দেয়ার সময় নেই এখন তোমার। কিন্তু এটাকে যদি তুমি তোমার জীবন মনে করো তাহলে আমি মনে করি এটা তোমার জীবন নয় এটা তোমার ভুল ভ্রান্তি। তুমি আর যাই বলো না কেন এটা কি তুমি জীবন বলতে পারো না। তুমি সুযোগ পেয়েছ এই সুন্দর পৃথিবীতে জন্মগ্রহণ করার। তুমি সুযোগ পেয়েছ তোমার এই জীবনকে সুন্দর করে গড়ে তোলার কিন্তু তোমার সেগুলো কে উপেক্ষা করে মোবাইল ফোন আর বন্ধুদের কে গুরুত্ব দিচ্ছ।
আমি এটা বলব না যে বন্ধুরা তোমাকে খারাপ পথে নিয়ে যাবে তবে এটাও না বন্ধু মানে যে সব বন্ধু সবসময় তোমাকে সঠিক পথ দেখাবে। পৃথিবীতে বহুৎ দৃষ্টান্ত রয়েছে যে বন্ধুদের দ্বারা অনেকে উন্নতির চরম শিখরে আরোহন করেছে আবার অন্যদিকে দেখা গিয়েছে অধিকাংশ বড় বড় বিপদ এসেছে এই বন্ধুদের মাধ্যমে। জীবন আজ তোমার হাতে তুমি চাইলে তুমি এটাকে বরফ নরক বানাতে পারো আবার তুমি চাইলে এটাকে স্বর্গ বানাতে পারো। বাধা-বিপত্তির সম্মুখীন না হতে চাও তাহলে তোমার জীবন নরক হতে বেশি সময় লাগবে না।
যদি তুমি মনে করো পরিশ্রম না করে নিজের স্বপ্নের জন্য কোনরকম ঝুঁকি না নিয়ে তুমি সফল হয়ে যাবে তাহলে তুমি লিখে রাখো এটা তোমার ভুল ধারণা। এভাবে যদি সফল হওয়া যেত তাহলে আজ এত মানুষ বেকার হয়ে ঘুরে বেড়াতো না। তুমি পরিশ্রম না করে নিজের স্বপ্নকে কখনো বাস্তবে আনতে পারবে না। তুমি যত তাড়াতাড়ি এটাকে বুঝবে ততো তাড়াতাড়ি তুমি সফল হবে। আর যতদিন তুমি এই ভুলভ্রান্তির মধ্যে থাকবে যে আমার সময় অবশ্যই পাল্টাবে ততদিন তুমি এই আশাতেই বসে থাকবে আর সময় তখনই পাল্টাবে যখন তুমি সবাইকে পাল্টাবে। যদি তোমার মধ্যে কোন চেষ্টা কোন ক্ষমতা না থাকে জীবনে কিছু করার তাহলে সারা জীবন তোমাকে এই আশাটা নিয়েই মরে যেতে হবে যে আমার সময় উল্টা-পাল্টাবে একদিন।
যদি তুমি খারাপ পরিস্থিতিতে তার এই সমাজ কখনো কোনদিনও চাইবে না যে তুমি আবার উঠে দাঁড়াও এই সমাজ চাইবে তোমাকে আরো নিচে নামিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারা নিচে নামাতে পারবে না, যদি তুমি প্রতিটা মুহূর্ত চেষ্টা করো প্রতিটি বাধা পেরিয়ে বেরিয়ে আসতে। একমাত্র চেষ্টা ও পরিশ্রমের পারে তোমাকে এই সমস্ত কঠিন মুহূর্ত থেকে বেরিয়ে নিয়ে আসতে।
সময়কে বদলে দাও সকল বাধাকে হারিয়ে দাও। তোমার জীবন কখনোই পাল্টাবে না যতক্ষণ না তুমি পা পাল্টাচ্ছে। আজ এই মুহূর্ত থেকে তোমার সকল চিন্তা-ভাবনা তোমার পরিশ্রমের উপর নিয়োগ করো তাহলেই দেখবে তোমার জীবন বদলে যেতে শুরু করেছে এবং তোমার সময় পাল্টে গেছে।

