বিকেলের নাস্তায় কী বানাবেন ভেবে পাচ্ছেন না? বানিয়ে ফেলুন পাউরুটির সহজ দুটি পদ

P
piya3
বিকেলের নাস্তায় কী বানাবেন ভেবে পাচ্ছেন না? বানিয়ে ফেলুন পাউরুটির সহজ দুটি পদ

বিকেল হলেই সন্তান মুখরোচক খাবার খেতে চায়? অথচ কী বানাবেন ভেবে পাচ্ছেন না? বাড়িতে পাউরুটি থাকলে নিমেষেই হবে মুশকিল আসান। রইল এমন দুটি জলখাবার বানানোর প্রণালী যা, সহজেই বানিয়ে ফেলা যায় পাউরুটি দিয়ে।

১। পাউরুটি দিয়ে পকোড়া বানানোর জন্য প্রথমে আলাদা একটি পাত্রে আলু সেদ্ধ করে ভাল করে মেখে নিতে হবে। এই আলু ভর্তার পুরের উপরে অনেকটাই নির্ভর করে পকোড়ার স্বাদ। আলু সেদ্ধ করে নিয়ে, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, রসুন কুচি আর পেঁয়াজ দিয়ে ভাল করে মেখে নিন। এর পর স্বাদ মতো নুন ও সর্ষের তেল দিয়ে আরও এক বার মেখে কিছু ক্ষণ রেখে দিন। চাইলে ধনেপাতাও দিতে পারেন।

২। দ্বিতীয় ধাপে পাউরুটির মাঝের সাদা অংশ নিজের পছন্দের আকারে কেটে নিন। বাজারে এই ধরনের কাজের জন্য শেপার নামের একটি বিশেষ সামগ্রী পাওয়া যায়। নিতান্তই না পেলে গ্লাস কিংবা তীক্ষ্ণ ধার রয়েছে এমন বাটি দিয়েও কেটে নেওয়া যায়।

৩। একটি বাটিতে দুটি ডিম নিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিতে হবে।

৪। এর পর কেটে রাখা দুটি টুকরো নিয়ে একটির ভিতরে পুর দিতে হবে ও অপরটি দিয়ে ঢেকে দিতে হবে। হাত দিয়ে চেপে, ভাল করে প্রান্তগুলি বন্ধ করে দিতে হবে।

৫। একটি পাত্রে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে এলে প্রতিটি টুকরো ডিমের মধ্যে চুবিয়ে, ছেড়ে দিন তেলে। লাল হয়ে এলে তুলে নিয়ে পরিবেশন করুন পাউরুটির পকোড়া।

Comments