১৬ই ডিসেম্বর স্মরণীয় আমাদের প্রতিটি বাঙালির হৃদয়ে, একটি জায়গা দখল করে নিয়েছে এই দিনটি। এবং প্রতি বছর এই দিনটিকে আমরা সম্মানের সাথে উদযাপন করে থাকি।
আজ সকালে ১৬ই ডিসেম্বর উপলক্ষে পবনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত উক্ত বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী। এবং ১৬ই ডিসেম্বর উপলক্ষে প্রতিযোগিতা মূলক ক্যুইজ প্রতিযোগিতা চলাকালীন অবস্থায় ধারণকৃত ফটোগ্রাফি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমি চেষ্টা করেছি।
এবং আপনারা ফটোগ্রাফিতে দেখতে পাচ্ছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীর হাতে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা তুলে দিচ্ছেন। এবং প্রতিটি শিশু নির্দিষ্ট একটি জায়গায় সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে আমাদের দেশের সেই লাল সবুজের পতাকা হাতে ধরে। আসলে এই দৃশ্যটা দেখলেই আমাদের হৃদয় পুলকিত হয়ে ওঠে। সেই দুঃখজনক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যার বিনিময়ে আমরা পেয়েছিলাম এই লাল সবুজের পতাকা।
লাল-সবুজের জাতীয় পতাকা হাতে ধরে বিদ্যালয়ের ছোট ছোট সেই শিক্ষার্থীদের মাঠ প্রদক্ষিণ। বিজয় দিবসকে উদযাপন উপলক্ষে শিশুদের এই আনন্দঘন মুহূর্ত সকলকে বিমোহিত করে। নতুন একটি সূর্যের সূচনা করে প্রতিটি বাঙালির হৃদয়ে।
ধন্যবাদ সকলকে আমার এই লেখাটি পরিদর্শন করার জন্য।

