জীবনে সফল হতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে

Source

 

আমাদের জীবনে সফলতা পেতে গেলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে । কঠোর পরিশ্রম করার মাধ্যমে একজন ব্যক্তি জীবনের সফল হতে পারে । যারা এ পৃথিবীতে সফল হয়েছেন তাদের সফলতার পেছনেও রয়েছে অনেক কঠোর পরিশ্রম । আমরা শুধু সাধারণত মানুষের সফলতায় দেখে থাকি ।

 

কিন্তু তার পরিশ্রম আমরা দেখি না । আমরা যে কাজই করি না কেন সে কাজে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে । তাহলে অবশ্যই সফল হওয়া যাবে । লক্ষ্য স্থির করে আমাদের কঠোর পরিশ্রম করে যেতে হবে । তাহলে একদিন সফলতা ধরা দেবেজীবনে । সফল হওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি ।

 

আমরা একেক জন একেক ধরনের প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছি । তাই আমরা একেক জন একেক কাজে পারদর্শী । সকলেই এক ধরনের কাজ করতে পারে না । তাই আরেকজন কি করলো সেটা দেখে আমাদের লাভ নেই । আমরা কোনটা করতে ভালো লাগে সেটা আমাদের করতে হবে ।

 

আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কোন কাজকে ছোট বা বড় মনে করা যাবে না । সকল কাজকে সমান মনে করতে হবে । সকল কাজ এবং সকল পেশার মানুষকে সমান মনে করতে হবে । আমরা অনেক সময় কাজ এবং পেশাগত কারণে অনেক মানুষকে ছোট চোখে দেখে । যা একদমই উচিত নয় ।

 

একজন ডাক্তারকে আমরা যে সম্মান দিয়ে থাকি কিন্তু একজন কৃষককে কিন্তু সে সম্মান আমরা দিয়ে থাকি না । যা কখনোই উচিত নয় । সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের সম্মান করতে হবে । পেশার ভিত্তিতে কাউকে সম্মান বা কাউকে ইগনোর করা যাবে না । আমাদের সকলের সঙ্গেই ভালো ব্যবহার করতে হবে । কারণ সকলে আমাদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।

 

প্রত্যেক সফল ব্যক্তির পেছনে রয়েছে কঠোর পরিশ্রম । একজন ডাক্তার তার ডাক্তার হতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়েছে । তাকে অনেক পড়াশুনা করতে হয়েছে । অনেক পরিশ্রম করার ফলেই কিন্তু আজকের দিনে ডাক্তার হয়েছে । এছাড়া একজন কৃষক মাঠে ফসল ফল ান । অনেক কষ্ট করে মাঠে ফসল করানোর পরে সে ফসল সে ঘরে তুলতে পারে ।

 

আমরা যেই কাজেই করি না কেন সে কাজে অনেক পরিশ্রম করতে হয় । পরিশ্রম ছাড়া কোন কিছুই সম্ভব নয় । তবে আমাদের যেটা করতে ইচ্ছে করবে আমাদের সেটাই করা উচিত । আমাদের যে কাজটি করতে ইচ্ছে থাকবে । সেই কাজে যেন আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি । তাহলে অবশ্যই সফল হওয়া যাবে ।

Comments

sereybd

অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

@shariarr দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে
20220913_222205.png