বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে আজকে আর্জেন্টিনা এবং আরব আমিরাত । এই ম্যাচটিতে দুর্দান্তভাবে জয়লাভ করেছে আর্জেন্টিনা । ফুটবলে অনেক শক্তিশালী একটি দল হচ্ছে আর্জেন্টিনা । সারা পৃথিবীতে আর্জেন্টিনার অনেক ভক্ত সমর্থক রয়েছে । আর্জেন্টিনা দলের খেলা দেখতে সকলে অনেক পছন্দ করে থাকে । এ ছাড়া আর্জেন্টিনার দলে রয়েছে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি । মেসির খেলা দেখতে ভালোবাসেন প্রায় সকলেই । আজকের এই ম্যাচটিতে মেসি একটি গোল করেছে ।
আজকে আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনা পাঁচটি গোল করেছে টোটাল । তাই আরব আমিরাতের বিপক্ষে পাঁচ গোল করে বড় জয় পেল আর্জেন্টিনা । যেহেতু আর্জেন্টিনার তুলনায় আরব আমিরাত অনেক দুর্বল দল ফুটবলে । তাই খুব সহজেই হেসে খেলে এই ম্যাচটি জয়লাভ করল আর্জেন্টিনা । আগে থেকেই সকলে প্রত্যাশা করছিল এই ম্যাচটি জয়লাভ করবে আর্জেন্টিনা । তবে খেলাধুলাতে কখনোই বলা আগে যায় না কে জিতবে । তবে শেষ পর্যন্ত কাঙ্খিত ফলাফলটি আমরা দেখতে পেলাম ।
আর্জেন্টিনা পাঁচ গোলে জয়লাভ করেছে এই ম্যাচটি । আমি একজন আর্জেন্টিনার ভক্ত বা ফ্যান । যার কারণে আমি এই ম্যাচটি খুবই ভালো উপভোগ করেছি । আশা করছি এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত পারফরমেন্স করবে । আর্জেন্টিনার হয়ে ডি মারিয়া দুইটি গোল করেছে । আর্জেন্টিনার দলের সবচেয়ে বড় তারকা হচ্ছে মেসি । মেসির পরে কিন্তু রয়েছে ডি মারিয়া । আর্জেন্টিনা দলের তারকা প্লেয়ারের কোন অভাব নেই । আর্জেন্টিনা দলের প্রত্যেকটি প্লেয়ার একেক জন তারকা প্লেয়ার ।
আর্জেন্টিনার দলের গোলরক্ষক এখনকার বিশ্বের তুলনায় অনেক ভালো গোলরক্ষক । এসব ছোটখাটো দলের সঙ্গে আর্জেন্টিনা খুব সহজেই ম্যাচ জিতবে এটাই স্বাভাবিক । তবে আমি একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে সাতটা গোল দেখতে চেয়েছিলাম আজকে । কিন্তু আর্জেন্টিনার শেষ পর্যন্ত ৫ টি গোল ই করতে পেরেছে । আজকে যদি আর্জেন্টিনা সাতটি গোল করতে পারতো । তাহলে আমরা সকলকে বলতে পারতাম আমরা আরব আমিরাতকে সেবেনাপ দিয়েছি । যাই হোক এই প্রস্তুতি ম্যাচটি আর্জেন্টিনা খুব ভালোভাবে শেষ করেছে । শুভকামনা রইল আর��জেন্টিনা দলের জন্য । আশা করব আর্জেন্টিনা বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করবে ।


