আমার নিজের চোখে দেখা কিছু বাংলাদেশের উন্নয়ন ।

Source

 

আমার নিজের চোখে দেখা বাংলাদেশের কিছু উন্নয়ন সম্পর্কে আমি কথা বলব । আমি বড় মানুষদের বা গুণীজনদের কাছ থেকে শুনেছি । আগে আমাদের দেশের মানুষেরা তিন বেলা খাবার ঠিকমতো পেত না । কিন্তু এখন কিন্তু আমি দেখতে পাই যে বাংলাদেশে তিন বেলা খেতে পায় না এমন মানুষ কিন্তু নেই বললেই চলে । আপনি কিন্তু চাইলে বাংলাদেশের যে কোন একটি কাজ করে টাকা ইনকাম করতে পারেন এবং সেই কাজের টাকা দিয়ে আপনি কিন্তু খেতে পারেন । এমন নয় যে আপনি টাকা ইনকামের জন্য কোন কাজ পাচ্ছেন না আমাদের দেশে ।

 

আপনি যদি কাজ করতে চান । তাহলে আমাদের দেশে কিন্তু কোন কাজের অভাব হবে না । আমরা সকলে জানি বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ । আর কৃষিকাজে কিন্তু এখন অনেক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে । যার কারণে কিন্তু কৃষি কাজে আগে তুলনায় মানুষ কম লাগছে । তারপরও কিন্তু এখনো কৃষি কাজের অনেক মানুষের চাহিদা রয়েছে । আপনি চাইলে কিন্তু কৃষি কাজের বিভিন্ন কাজ করে টাকা ইনকাম করতে পারেন । আর সবচেয়ে বড় কথা হচ্ছে । আমাদের দেশে আমি এটাও গুণীজনদের কাছ থেকে শুনেছি যে, আগের মানুষদের জামা কাপড় কেনার মত তেমন সামর্থ্য ছিল না । 

 

কিন্তু এখন যদি আমরা লক্ষ্য করি । তাহলে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই বাড়িতে কয়েকটা করে জামা কাপড় থাকে । এছাড়া বাংলাদেশের মানুষ অনেকটা স্বাবলম্বী হয়েছে । আপনি যদি লক্ষ্য করেন আগে কিন্তু আমাদের দেশে মাটির বাড়ি ছিল অনেক বেশি । এখন কিন্তু আপনি যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন বাংলাদেশে তেমন একটা মাটির বাড়ি আর আমরা দেখতে পাই না । এছাড়া আমরা যদি আরেকটা সবচেয়ে বড় জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে যে , আগে কিন্তু আমাদের এলাকাতে পাকা রাস্তা ছিল না এখন কিন্তু বেশিরভাগ এলাকাতে কিন্তু পাকা রাস্তা হয়ে গেছে ।

 

কিছু কিছু এলাকাতে এখন পাকা রাস্তা হয়নি । তবে খুব শীঘ্রই আশা করছি সেগুলো হয়ে যাবে । এখন রাস্তা পাকা হওয়ার ফলে যোগাযোগ ব্যবস্থা কিন্তু আগের তুলনায় অনেক এগিয়ে গেছে । আর আমাদের প্রায় সকল সেক্টরে প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়ে যাচ্ছে । আর এই প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের জীবনযাত্রা মান আরো বৃদ্ধি পাচ্ছে । কারণ আগে আমাদের দেশে কিন্তু গরু দিয়ে হাল চাষ করা হতো । অর্থাৎ একটি গরু দিয়ে আপনি যদি হাল চাষ করেন তাহলে কিন্তু আপনার অনেক সময় ব্যয় হবে । অপরদিকে এখন কিন্তু ট্রাক্টর দিয়ে আমরা খুবই অল্প সময়ে অধিক জমি চাষ করতে পারি । 

 

এছাড়া সকল ক্ষেত্রে কিন্তু আমরা উন্নতি করেছি এবং প্রযুক্তির ব্যবহার প্রায় সকল ক্ষেত্রেই রয়েছে ।এছাড়া যদি আপনি লক্ষ্য করেন আমাদের দেশে স্কুল-কলেজের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে । অর্থাৎ আমরা যদি বলি যে শিক্ষার হার কিন্তু আমাদের দেশে আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে । আগের বেশিরভাগ মানুষের শিক্ষা থেকে বঞ্চিত ছিল । কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না । তবে এখন কিন্তু বাংলাদেশের প্রায় সকল শিশুদেরকে শিক্ষার আয়তায় আনার চেষ্টা করা হচ্ছে । তবে আমরা বেশিরভাগ শিশুকেই কিন্তু শিক্ষার আওতায় আনতে পেরেছি । যা আমাদের জন্য একটা খুবই সাফল্যের বিষয় ।

 

এছাড়া আমি আমার জীবনে দেখেছি যে, যখন আমি ক্লাস ফোর, ফাইভে পড়তাম তখন আমি দেখেছি যে । আমাদের গ্রামে বিদ্যুৎ তেমন একটা ভালো সার্ভিস দিত না । কিন্তু এখন যদি আমি বলি আমাদের এখানে কিন্তু বিদ্যুতের খুবই ভালো সার্ভিস হয়েছে । শুধু আমাদের এখানে নয় পুরো বাংলাদেশ বিদ্যুতের ভালো সার্ভিস হয়েছে । এটা আমরা সকলের মানতে বাধ্য । কারণ এটা আমি নিজে দেখেছি । সর্বোপরি আমি এটাই বলতে চাই যে বাংলাদেশ কিন্তু আগের থেকে অনেক উন্নতি করেছে এবং আগামীতেও উন্নতি করবে বলে আমরা আশা করছি । 

 

এছাড়া বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় কিছু প্রকল্প নেওয়া হচ্ছে । পদ্মা সেতু মত বড় বড় প্রকল্প কিন্তু বাংলাদেশ এখন সম্পূর্ণ করছে । বাংলাদেশের যেহেতু মানুষ অনেক বেশি অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি যার কারণে আমাদের দেশের যোগাযোগ ব্যবস্থাটা আরো ভালো করা দরকার । আশা করছি ভবিষ্যতে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আরো ভালো হবে । আমি যদি বলি যে বাংলাদেশ ১৯৭১ সালের পর থেকে অনেক উন্নতি করেছে । হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারেন যে 1971 সালের পর থেকে পৃথিবীর আরও অনেক দেশ রয়েছে যেগুলো কিন্তু আরও বাংলাদেশ থেকে এগিয়ে গেছে ।

 

তবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি বাংলাদেশের কিন্তু জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে এই 1971 সালের পর থেকে । এই জনসংখ্যা নিয়ে এই ছোট্ট একটি দেশে যেটুকু উন্নতি হয়েছে সেটি খুব একটা কম না । আমরা যেসব দেশের বাংলাদেশের সাথে তুলনা করি সেসব দেশের কিন্তু আয়তন অনেক বেশি জনসংখ্যার তুলনায় । তাই জনসংখ্যা বেশি নিয়ে, দেশের আয়তন কম নিয়ে, আমাদের দেশ যতটুকু এগিয়েছে এটা আমার কাছে অনেক বড় মনে হয় । বাংলাদেশ কিন্তু এছাড়া বিভিন্ন সেক্টরে এগিয়ে গেছে । তাই সকল কিছু আমার পক্ষে এখন বলা সম্ভব নয় । বাংলাদেশ আরো কোন কোন সেক্টরে এগিয়ে গিয়েছে এসব বিষয় নিয়ে আমি এর পরে কোন একদিন আলোচনা করব ।

Comments

hayat90
বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আপনি চমৎকার কিছু চমকপদ তথ্য তুলে ধরেছেন। আগের মানুষের জবাব অনটন ছিল এখন কিন্তু সে অভাব অনটন নাই এটা যেমন সত্য তেমনি ভাবে মানুষের বিলাসিতা বহু লঞ্চে বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে বৃদ্ধি পেয়েছে সহনীয় পর্যায়ে খাওয়া দুর্নীতি। এটাও আমরা অস্বীকার করতে পারি না। আপনার পোস্টে অপ্রয়োজনীয় কিন্তু শব্দটি বারবার দ্বিরুক্তি হচ্ছে। এই শব্দটা পরিহার করলে আপনার ব্লক আরো সুন্দর হবে। ধন্যবাদ আপনাকে।
shariarr
Congratulations, your post has been curated by @shariarr

Pink Yellow Flash Sale Watercolor Background Animated Instagram Post (800 × 500 px).gif

please Vote for @shariarr serey witness