প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশ।

Source

 

প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ । ত্রিদেশীয় সিরিজের চারটি ম্যাচে পরাজয়ের পর । এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ পরাজিত হলো । আফগানিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেই আজকে । তারা ব্যাটিং করে ১৬১ রান সংগ্রহ করে । টি-টোয়েন্টিতে ১৬১ রান খুব একটা বেশি না । তাই বাংলাদেশি ভক্ত সমর্থকরা তখনও আশা করছিল এই ম্যাচটি বাংলাদেশ জিতে যাবে । কিন্তু শেষ পর্যন্ত এমনটা আর হলো না ।

 

আফগানিস্তানের কাছে বাংলাদেশ হারলো ৬২ রানের বড় ব্যবধানে । বাংলাদেশের ব্যাটসম্যানেরা খুব দ্রুত আউট হতে থাকে । বাংলাদেশের কোন প্লেয়ারই কিন্তু আজকে ভালো খেলতে পারেনি । আজকে বাংলাদেশের বলার রা মোটামুটি ভালো করেছে । তবে ব্যাট হাতে কেউই বাংলাদেশে হয়ে ভালো করতে পারেনি । যার কারনে এই ১৬১ রানি বাংলাদেশের জন্য অনেক বড় হয়ে গিয়েছিল । বাংলাদেশের ব্যাটিংয়ের ভরসার জায়গা ছিল সাকিব আল হাসান । সাকিব আল হাসানও কিন্তু আজকে খুব দ্রুত আউট হয়ে যান ।

 

এছাড়া বাংলাদেশের আসিফ হোসেন ধ্রুব কিন্তু প্রথম বলেই আউট হয়ে যান । যার কারণে বাংলাদেশ আর রান তুলতে পারছিল না খুব দ্রুত । এমন মনে হচ্ছিল যে বাংলাদেশের রানের থেকে উইকেটই খুব দ্রুত পড়ে যাচ্ছে । বাংলাতে যদি এই ম্যাচটি জিততে পারত । তাহলে বাংলাদেশের দলে একটা আত্মবিশ্বাস ফিরে আসত । বিশ্বকাপের আগে এরকম একটি ম্যাচ বাংলাদেশের হাত ছাড়া হবে এটা আমি ভাবতে পারিনি । কারণ ১৬১ রান টি-টোয়েন্টিতে খুবই নগণ্য একটি রান ।

 

১৬১ রান চেঞ্জ করে জেতা খুব একটা কঠিন ছিল না বাংলাদেশের জন্য । তবে আফগানিস্তানের বোলারদের কাছে বাংলাদেশের ব্যাটসম্যান এরা ধরাশায়ী হয়েছে । আফগানিস্তানের বলারেরা দুর্দান্ত বোলিং করেছে । আর খুব দ্রুত বাংলাদেশে উইকেট গুলো তুলে নিয়েছে । বাংলাদেশের হয়ে বলার মত কেউই ভালো একটা ইনিংস খেলতে পারেনি । এরকম যদি বাজে ইনিংস বা বাজে পারফরম্যান্স করে বাংলাদেশ ।

 

তাহলে কিন্তু আমরা বিশ্বকাপে ভালো ফলাফল করতে পারবো না । বাংলাদেশ আফগানিস্তানের কাছে মাত্র ১০০ রান করতেই অলআউট হয়ে গেছে । আশা করছি আগামী প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ভালো করবে । আর মাত্র বাংলাদেশের সামনে একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে । সেই প্রস্তুতি ম্যাসে যদি বাংলাদেশ জয়লাভ করে । তাহলে বাংলাদেশের দলে একটা স্বস্থি ফিরে আসবে । আশা করছিস শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জয় দিয়েই শেষ করবে । 

Comments

shariarr
Congratulations, your post has been curated by @shariarr

Pink Yellow Flash Sale Watercolor Background Animated Instagram Post (800 × 500 px).gif

please Vote for @shariarr serey witness
sereybd

 

আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

৥realsort-elyas দ্বারা ম্যানুয়ালি কিউরেট করা হয়েছে