বাংলাদেশ ভার্সেস পাকিস্তান এর মধ্যে ত্রিদেশীয় সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে । আজকে টসে জিতে বাংলাদেশ । টসে জিতে বাংলাদেশ বোলিং করার সিদ্ধান্ত নেয় । তাই পাকিস্তান প্রথমে ব্যাট করতে নামে । প্রথমে ব্যাট করতে নেমে ১৬৭ রান সংগ্রহ করে পাঁচ উইকেটে 20 ওভারে । পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করে মহাম্মদ রেজওয়ান ৫০ বলে ৭৮ রান সংগ্রহ করেন ।
পাকিস্তান প্রথমদিকে ভালো ব্যাটিং করতে না পারলেও শেষের দিকে মোটামুটি ভালোই ব্যাটিং করেছে । পাকিস্তানের দেওয়া ১৬৮ রানের টার্গেটে বাংলাদেশ ব্যাটিং শুরু করে । শুরুর দিকে বাংলাদেশের ব্যাটিং তেমন একটা ভালো হয়নি । অর্থাৎ পাওয়ার প্লে তে বাংলাদেশ কিন্তু ভালো রান সংগ্রহ করতে পারেনি । পাওয়ার প্লে শেষ না হতেই বাংলাদেশের দুইটা উইকেট পড়ে যায় । বাংলাদেশের ওপেনিং ব্যাটসম্যান মেহেদী হাসান ১১ বলে ১০ রান করেন ।
বাংলাদেশের আরেক ওপেনার সাব্বির ১৮ বলে ১৪ রান করেন । এছাড়া বাংলাদেশের হয়ে লিটন দাস ২৬ বলে ৩৫ রান করেন । আফিপ হোসেন করেন ২৩ বলে ২৫ রান । সবকিছু মিলে বাংলাদেশের ব্যাটিং আজকে ভালো হয়নি । শুরুর দিকে বাংলাদেশের ওপেনিং আমরা যেমন ভালো করতে পারেননি । এছাড়া লিটন দাস এবং আফিফ হোসেন কিন্তু ভালো করতে পারেনি । অর্থাৎ আজকে বাংলাদেশের হয়ে তেমন কেউই ভালো ব্যাটিং করতে পারেনি ।
তার কারণে কিন্তু আজকে বাংলাদেশ এই ম্যাচটি হেরে গেছে । শেষের দিকে ইয়াসির আলী ভালো ব্যাটিং করলেও তখন প্রায় বাংলাদেশে পরাজয় নিশ্চিত হয়ে গেছে । বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রহ করে ইয়াসির আলী রাব্বি । ২১ বলে করেন ৪২ রান তারপরও কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত হেরে গেল ম্যাচটি । ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ পরাজয় দিয়ে শুরু হল ।
আজকে বাংলাদেশের এই ম্যাচটি জেতা উচিত ছিল । কারন আজকে কিন্তু পাকিস্তান খুব একটা বেশি রান সংগ্রহ করতে পারে নি । তাই বাংলাদেশের আজকে সুযোগ ছিল যে এই ম্যাচটি খুব সহজে জয়লাভ করার । কিন্তু বাংলাদেশের টপ অর্ডার থেকে মিডিল অর্ডারের কোন ব্যাটসম্যানই ভালো খেলতে পারেনি । তার কারণে কিন্তু আজকে বাংলাদেশ জয়লা��� করতে পারে নি ।
বাংলাদেশের ব্যাটসম্যানদের আরো দায়িত্বশীল ব্যাটিং করতে হবে । তাছাড়া কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে । এভাবে ব্যাটিং করলে, সেখানে কিন্তু বাংলাদেশ ভালো করতে পারবে না । আশা করছি ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচে বাংলাদেশ জয়লাভ করবে ।



Your post has been curated by @realsort-elyas.
If you want to get more upvote from me, please vote my witness from your wallet