আমরা আমাদের প্রয়োজনে গাছ কেটে থাকি । আর এই গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে । তাই আমরা যদি আমাদের নিজেদের প্রয়োজনে গাছ কেটে থাকি । তাহলে আমাদের গাছ রোপনও করতে হবে । আমরা সকলে যদি বৃক্ষ রোপন করি তাহলে আমাদের পরিবেশে ভারসাম্য বজায় থাকবে এবং বায়ুতে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে ।
অক্সিজেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আমরা অক্সিজেন ছাড়া এক মুহূর্ত চলতে পারবো না । আর আমাদের এত গুরুত্বপূর্ণ এই অক্সিজেন কিন্তু আমরা পেয়ে থাকি বৃক্ষ থেকে বা গাছপালা থেকে । তাই অবশ্যই আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে । যাতে করে অক্সিজেনের সরবরাহ কমে না যায় ।
আমরা প্রায় সকল ধরনের উদ্ভি দ থেকে কিন্তু অক্সিজেন পেয়ে থাকি । আমরা গাছপালা থেকে যেহেতু অক্সিজেন পায় তাই আমাদের গাছপালা রোপন করতে হবে । আমরা আমাদের প্রয়োজনে গাছপালা বিভিন্ন সময় কেটে থাকি । কারণ গাছপালা কেটে আমরা গাছপালা জ্বালানি হিসেবে ব্যবহার করে থাকি ।
এছাড়া বিভিন্ন গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করি । এখন আমাদের দেশে গাছের কাঠের অনেক চাহিদা রয়েছে । যার কারণে অনেকে বড় বড় গাছ বিক্রি করে দিচ্ছে । সবকিছু ঠিক আছে কিন্তু গাছ বিক্রি করার পরে আমাদের আবার গাছ রোপন করতে হবে । আমরা যদি বড় কোন বৃক্ষ কেটে ফেলি তাহলে আমাদের ছোট ছোট গাছ রোপন করতে হবে ।
কয়েকটা যার ফলে এই ছোট ছোট গাছগুলো বড় হয়ে আবার পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে । আর যদি আমরা গাছ কেটে ফেলার পরে গাছ রোপন না করি । আর সকলে যদি এমনটা করতে থাকে । তাহলে কিন্তু পরিবেশের ভারসাম্য বজায় রাখা কঠিন হবে এবং বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দিবে ।
তাই আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং যাতে কোন ধরনের দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ না দেখা দেয় তার জন্য আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে । আমাদের দেশে যে পরিমাণে বৃক্ষ থাকার কথা সেই পরিমাণে বৃক্ষ নেই । তাই আমাদের সকলের উচিত এখন থেকেই বৃক্ষরোপণ করা ।
যাতে করে আমাদের দেশে বৃক্ষের পরিমাণ বেড়ে যায় । এর ফলে বায়ুতে অক্সিজেনের পরিমাণও বেড়ে যাবে এবং প্রাকৃতিক দুর্যোগও কম দেখা দিবে । আমাদের দেশে রয়েছে সুন্দরবন । সুন্দরবনে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা । সুন্দরবন আমাদের দেশের বনভূমির অনেক বড় একটা অংশ ।
সুন্দরবন ছাড়া আমাদের দেশে তেমন কোন বড় বনভূমি আর নেই । তাই আমাদের বাড়ির আশেপাশেই ফাঁকা জায়গাতে গাছপালা রোপন করতে হবে । যার ফলে আমাদের দেশের যেটুকু বনভূমি ঘাটতি রয়েছে সেটুকু যাতে পূরণ করতে পারি । আমরা যদি বনভূমির ঘাটতি পূরণ করতে পারি । তাহলে আমাদের দেশে বিভিন্ন ধরনের দুর্যোগ কম দেখা দিবে ।
যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ । আমাদের দেশে এখন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাই । গরমের সময় অতি গরম শীতের সময় অতি শীত এ ধরনের সমস্যা আমরা প্রায়ই দেখে থাকি । বিভিন্ন ধরনের কারণে আমরা এসব সমস্যা দেখে থাকি ।
তবে আমাদের বেশি বেশি করে বৃক্ষরোপণ করতে হবে । আমরা সকলেই যদি সচেতন হয় বৃক্ষরোপণ করি, তাহলে আমাদের দেশে বৃক্ষের কোন অভাব হবে না । তারপর আমাদের দেশের বায়ুতে অক্সিজেনের মাত্রাও বেড়ে যাবে ।



অভিনন্দন, আপনার পোস্ট @sereybd দ্বারা কিউরেট করা হয়েছে। Serey Bangladesh কমিউনিটিতে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
curated by @ekavieka.
keep up your good work
বৃক্ষরোপণ করা অত্যন্ত ভালো একটি কাজ। পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ এর গুরুত্ব অনেক বেশি। আপনি আমাদের মাঝে বৃক্ষ রোপনের গুরুত্ব তুলে ধরেছেন। আরো তুলে ধরেছেন বৃক্ষরোপণ এর জন্য পরিবেশের ভারসাম্য রক্ষা পায় এবং অক্সিজেনের পরিমাণ বেশি থাকে।
পরিশেষে আপনাকে ধন্যবাদ জানাই পরিবেশের এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ তথ্য বা সচেতন মূলক পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন।