আমার জীবনের গল্প

P
partho

আমার জীবন কাহিনী:

আমি খুবই গরীব ঘরের সন্তান। আমি আমার বাবা মার দ্বিতীয় সন্তান, আমার একটি বড় বোন আছে তারপর আমি। আমার নাম পার্থ, আর আমার বড় বোনের নাম সুবর্না, আমি আমার বোনের থেকে ৭ বছরের ছোট। আমি পড়াশোনায় তেমন একটা ভালো ছিলাম না, পড়তে বসলে শুধু দুষ্টামির এর কথা মনে পড়ে যেত আর তখন পড়া ফাকি দিয়ে শুধু দুষ্টামি করতাম দুষ্টুমিতে বেস পটো ছিলাম।

আমি আমার ক্লাসের মধ্যে দুষ্টুমিতে এক নাম্বার ছিলাম। আমি সব সময় আমার ক্লাসের একদম পেছনের ছিটে বসতাম। ক্লাসের পেছনের সিটে বসে আমার কিছু দুষ্ট বন্ধু ছিল তাদের সাথে কলম টোকা নামে একটা খেলা ছিল সেই খেলা খেলতাম।ম্যাডাম অনেক সময় ডাস্টার দিয়ে ঢেল দিত আমাদের কলম টোকা খেলা দেখে। আবার অনেক সময় এসে আমাদেরকে কান ধরিয়ে দাড়া করিয়ে রাখতে , আবার অনেক সময় ব্রাঞ্চের নিচে মাথা দিয়ে রাখতে বলতো সে সব দুষ্টুমি কথা এখনো মনে পড়ে।

আমি প্রচুর স্কুল ফাঁকি দিতাম। আমার স্কুলের পাশেই ছিল রেলওয়ে স্টেশন, স্কুল ফাঁকি দিয়ে শুধু রেলওয়ে স্টেশনে গিয়ে বসে থাকতাম।আমি স্কুলে খুব কমই যেতাম যখন যেতাম তখন শুধু দুষ্টুমি করতাম, আমার এখনো মনে আছে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন একটা ছেলের সাথে দুষ্টামি করতে করতে তার সাথে ঝগড়া সৃষ্টি হয়ে গেছিল তারপর সেই ছেলেটি প্রধান শিক্ষকের কাছে আমার নামে বিচার দিয়েছিল তারপর প্রধান শিক্ষক আমাকে ডাকে আমি প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে দেখি সে অনেক রাগান্বিত অবস্থায় আছে ঐদিন বুঝেছিলাম যে আজকে আমার দুঃখ আছে সেইদিন প্রধান শিক্ষক আমাকে অনেক মেরেছিল তারপর আমাকে অনেক বুঝিয়ে ছিলো।এখন সেসব দিনগুলোকে অনেক মিস করি।কোথায় গেল সেই সব দিনগুলো?

আমার বাবার একটি ছোট দোকান আছে মাঝে মাঝে সেই দোকানে আমাকে সময় দিতে হতো অবশ্য এখনো সময় পেলে বাবার দোকানে সময় দেই। আমার বাবার অসুস্থতার কারণে এখন আমাকেই দোকান করতে হয়।

উপরোক্ত ছবিটি এই লিংক থেকে নেওয়া:- https://www.google.com/search?q=school+life&client=ms-android-xiaomi-rvo2&prmd=vibn&sxsrf=ALeKk01fsPDxoHvhR8cPpiVsmAW8qIvYSw:1628796881108&source=lnms&tbm=isch&sa=X&ved=2ahUKEwi4qomcnazyAhUCheYKHXAeD3QQ_AUoAnoECAIQAg&biw=501&bih=994#imgrc=xNsGz9X5CmEcjM

Comments

prokas12

Nice post...

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)