বাংলাদেশের নাটোর বিল সম্পর্কে কিছু কথা

P
pappu

প্রচলিত আছে, গ্রাম দেখলে কলম, আর বিল দেখলে দেশের সর্ববৃহৎ বিলাঞ্চল চলনবিল। যার নাম শুনলেই এক সময় ভয়ে গা শিউরে উঠত উত্তর জনপদের এই বিলের উত্তাল ঢেউয়ের গর্জনে ঘুম ভাঙত বিল পাড়ের বাসিন্দাদের । কিন্তু এখন আর আগের মতাে সেই উত্তাল ঢেউ নেই। কারণ প্রতি বছর লক্ষ লক্ষ ঘনমিটার পলি পড়ে দেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে চলনবিল। কিন্তু বিলে যে মাছ উৎপাদন হয় তা উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে। মিঠাপানির মাছ রক্ষা ও উৎপাদনে সরকারের বিশেষ উদ্যোগের ফলে বিলের পানির গর্জন কমে গেলেও পানিতে মাছের উপস্থিতি উল্লেখযােগ্য হারে বেড়েছে। যা বিল অঞ্চলের মানুষের জীবন ও জীবিকায় ভূমিকা রেখেছে।

জলবায়ু পরিবর্তন, নদীর তীর দখল, ফারাক্কার বিরূপ প্রভাব এবং পানি উন্নয়ন বাের্ডের অধীনে যেখানে সেখানে অপরিকল্পিতভাবে বাঁধ ও রেগুলেটর নির্মাণের ফলে চলনবিলের জীববৈচিত্র্য এখন অনেকটাই হুমকির মুখে।আর এই কারণে বিভিন্ন জীববৈচিত্র্য বিলুপ্তির পাশাপাশি দেশীয় প্রজাতির ৩৯ প্রকার মাছের অধিকাংশরই বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে আশার কথা হচ্ছে,

দেশের মিঠাপানির সবচেয়ে বড় জলাভূমি চলনবিলে আবারাে বিভিন্ন প্রজাতির দেশি মাছের দেখা মিলছে। গত বছর বন্যার শুরুতে বিলে দেশীয় প্রজাতির মা মাছ প্রণেশ করে প্রজনন শুরু করে। এছাড়া প্রশাসনের কঠর নজরদারির কারণে মৎস্য শিকারিদের হাত থেকে রক্ষা পায় মা মাছ ও পােনা। ফলে কিছুটা প্রাণ ফিরেছে চলনবিলে। দেখা মিলছে প্রচুর দেশীয় প্রজাতির মাছ।

ত বিলে এখন দেখা মিলছে চেলা, মােয়া, টেংরা, পুঁটি, রায়েক, খলিসা, কই, শিং, মাগুর, টাকি, বেলে, চিংড়ি, বয়াল, শােল, গুচি, বাইম, রুই, কাতলা ও মৃগেলসহ নানা জাতের মাছ।বনাটোরের সিংড়া আসনের সংসদ সদস্য এবং তথ্য ও যােগাযােগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক খােলা কাগজকে জানান, 'মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিল বাংলাদেশের বৃহৎ বিল। অনেক আগে থেকেই এই বিলের এর মাছ দেশের চাহিদা মেটাচ্ছে। এই মাছ এলাকার মানুষের চাহিদা পূরণ করে দেশের চাহিদাও মেটায়। বর্তমানে চলনবিলে নানা প্রজাতির দেশি মাছের দেখা মিলছে চলনবিলের নাটোর অংশে এবার ২৬ হাজার মেট্রিক টন শিং মাছ উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। পুরাে  চলনবিলে ৬০ থেকে হাজার মেট্রিক টন মাছ উৎপাদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্য বিভাগ ও প্রশাসনের  কঠোর ভূমিকা রাখার কারণে চলনবিলে মা ও পােনা মাছ রক্ষা পেয়েছে।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)