বাংলাদেশ কৃষি প্রধান দেশ।বাংলাদেশের নানান ধরনের ফসল উপাদন হয়।এরমধ্যে পাট চাষ অন্যতম। বাংলাদেশের ধান চাষের পরেই পাট চাষ কে ধরা হয়।পাট উৎপাদন মৌসুম হচ্ছে ফাল্গুনের শেষ থেকে আষাঢ়ের শেষ পর্যন্ত। আঁশ ফসলের জন্য চার ধরনের পাট রয়েছে। দেশী পাট, তোষা পাট, কেনাফ ও মেস্তা পাট। এদের অনত্মর্ভূক্ত আধুনিক উফসী যে সব জাত রয়েছে।পাট এর আরো দুইটি জাত আছে যেগুলো বেশি চাষ করা হয়। একটি হলো মিঠা পাট ও তিতা পাট।সাধারণত উঁচু ও মাঝারি জমিতে মিঠা পাট ও সব জমিতে তিতা পাট চাষ করা যায়। বীজ বোনার ৬০ দিন পর তিতা পাট দাঁড়ানো জল সহ্য করতে পারে, কিন্তু মিঠা পাট কোনভাবেই জল সহ্য করতে পারে না। প্রাথমিকভাবে উষ্ণ ও আর্দ্র আবহাওয়া দরকার। পাটের বৃদ্ধির জন্য ২৪-৩৫ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ৯০% আপেক্ষিক আর্দ্রতা উপযুক্ত।গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের চলতি মৌসুমে পাটের আবাদ ভাল হয়েছে। তবে বৃষ্টিপাত তুলনামুলক ভাবে কম হওয়ার ফলে এখানকার কৃষকরা পাট জাগ দিতে পারছেনা। কিছু কিছু এলাকার লোকজন নতুন পাট বাজারে তুলতে দেখা গেছে। গত১৫/২০ বছরের তুলনায় এবার দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। কৃষকরা ধান চাষের পরির্বতে পাট চাষের প্রতি আগ্রহ বেড়ে যাবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ জেলায় পাট উৎপাদন বেশী হতো। কিন্তুু কালের বির্বতনে পাটের দাম কমে যাওয়ার ফলে এ চাষের প্রতি কৃষকরা আগ্রহ হারিয়ে ফেলেছিল। একসময় পাটকে সোনালী আঁশ বলা হতো।
গফরগাঁও উপজেলা কৃষি অফিসার এস এস ফারহানা হোসেন জানান, এবার ৯শত ৫০ হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়। গতবারের তুলনায় অনেক বেশী।গফরগাঁও উপজেলায় প্রধান হাট সালটিয়া বাজারে নতুন ভাল পাট প্রতিমণ ১হাজার ২শত টাকা থেকে ১হাজার ৪শত টাকা দরে বিক্রি হয়। গফরগাঁও বাজারের বিশিষ্ট পাট ব্যবসায়ী মোঃ এমাদুল হক জানান দাম আরও বাড়তে পারে বলেই অনেকেই পাট মজুদ করে রেখেছে ।অন্যান্য বারের তুলনায় এবারে পাটের দাম আরও বাড়তে পারে। দিঘীরপাড় গ্রামের মোঃ গিয়াস উদ্দিন নামের একজন কৃষক জানান, বিগত বছরের চেয়ে এবারে পাটের উৎপাদন ভাল হয়েছে। আশা করা যায় কৃষকরা এবার পাট চাষ করে অধিক লাভবান হবে। ভবিষ্যতে কৃষকরা পাট চাষের প্রেরণা পাবে। যা বাংলাদেশকে পাট শিল্পের একটু নতুন ধাপে নিয়ে যাবে।


কৃষকের উৎপাদিত পন্য যদি কোন মধ্যস্বত্ব ব্যাতিরেক সরাসরি কৃষক পর্যায় হতে সংগ্রহ করা যায় তবেই কৃষকের মুখে হাসি ফুটবে।
অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)