দীর্ঘ দিন লকডাউন।দীর্ঘ এইলকডাউন সবাই যেন ক্লান্তা কোন বিনোদন এই জীবনে।বিনোদন থেমে আছে টিভি ও মোবাইলে। দীর্ঘ লকডাউন অবশেষে খুলেছে মঞ্চের দ্বার। লকডাউনের পর গতকাল মােমেনা চৌধুরী অভিনীত, একক নাটক লালজমিন এর মঞ্চায়নের মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্রাণের সঞ্চার ঘটেছে নাট্যাঙ্গনে। শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রযােজনায় সন্ধ্যায় নাটক সরণিখ্যাত বেইলি রােডের মহিলা সমিতির মঞ্চে অনুষ্ঠিত হয় নাটকটির মঞ্চায়ন। এটি ছিল নাটকটির ২৭৭তম মঞ্চায়ন। মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী বাংলাদেশের এক সংগ্রামী নারীর জীবনে ঘটে যাওয়া নানা দুর্বিষহ ঘটনা নিয়ে বিন্যস্ত হয়েছে একক নাটক লাল জমিন'-এর কাহিনি। ১৪ বছর বয়সী এক কিশােরীর সংগ্রামী জীবনের নানা গল্প নিয়ে প্রয়াত মান্নান ইীরা রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী।
যুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশে এক সংগ্রামী নারীর জীবন অভিজ্ঞতার নাট্যপ্রকাশ লালজমিন। কিশােরী একটি মেয়েকে ঘিরে এর গল্প আবর্তিত হয়েছে। কিশােরী এক ছায়ার প্রমে পড়ে যায়। বাবা যুদ্ধে চলে যাওয়ার পর কিশােরীও নানা কৌশলে সশস্ত্র যুদ্ধে অংশ নিতে প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু বয়স তাকে অনুমােদন দেয় না। ওই সময় সেই ছায়া প্রেম সম্মুখে এসে দাঁড়ায়। কিশােরী তার সেনাপতিকে চিনতে পারে। তারপর যুদ্ধযাত্রা। লক্ষ্যে পৌছানাের আগেই পুরুষ যােদ্ধাদের কেউ শহীদ হন আর কেউ নদীর জলে হারিয়ে যান। পাঁচ যুবতীসহ ওই কিশােরীর জীবনে ঘটে নানা অভিজ্ঞতা। মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পর কেটে যায় কয়েকটি দশক। বিশেষ করে মুক্তিযুদ্ধে ১৪ বছর বয়সী এক কিশােরীর অংশগ্রহণ, লক্ষযে পৌছবার আগেই পুরুষ যােদ্ধাদের শহীদ হওয়া, নারী সদস্যদের ওপর নেমে আসা ভয়াবহ নির্যাতন, কিশােরীর ত্যাগ- সবশেষে স্বাধীনতা অর্জন ইত্যাদি তুলে ধরা হয়েছে।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)