যার চলে যায় সেই বােঝে হায় স্বজন হারানাের যন্ত্রণা! দেশের করােনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। দেশজুড়ে চলছে করােনার নতুন ভ্যারিয়েন্টের তাণ্ডব। লাগামহীন বেড়ে চলেছে সংক্রমণ ও মৃত্যুর হার। আর এই প্রাণঘাতী করােনাভাইরাসে একে একে পরিবারের সবাইকে হারিয়ে কষ্টের সাগরে ভাসছে অনেক পরিবার। থামছে না স্বজন হারানাে পরিজনের শােকের মাতম। করােনাকালে স্বজনদের চিকিৎসা নিশ্চিত করতে গিয়ে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। রােগীর আত্মীয়রা ছুটছেন হাসপাতাল থেকে হাসপাতালে। সিট ফাকা নেই, ঠাই নেই হাসপাতালের করােনা ইউনিটে। আর আইসিইউ! সেটা যেন সােনার হরিণ। হারানাে স্বজনের শেষকৃত্য সম্পাদনের অনিশ্চয়তা আর উদ্বিগ্নতায় কেউবা নিথর, নিস্তব্ধ হয়ে হারিয়েছেন কান্নার ফুরসত। ভােগান্তি সয়ে সুস্থ হয়ে কারও কারও আপন আলয়ে ফেরার সৌভাগ্য হলেও কেউবা যাত্রা করছেন অনন্তলােকে। এছাড়া রােগীনিয়ে হাসপাতালে ভর্তি অনেকেরই করােনা ধরা পড়ছে। এতে করে ব্যাপক ভােগান্তিতে রয়েছে রােগীর স্বজনরাও। সব মিলিয়ে করােনার সংক্রমণে নাকানিচুবানি অবস্থা বাংলাদেশের।
স্বাস্থ্য অধিদফতর বলছে, এ অবস্থা চলতে থাকলে অতীতের করােনা সংক্রমণের সব রেকর্ড ভেঙে যাবে জুলাইয়ে। এ যেন করােনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের করা ভবিষ্যদ্বাণীর প্রত্যক্ষদর্শী সমগ্র বাংলাদেশ। অন্যদিকে চলমান পরিস্থিতিকে সামাল দিতে দফায় দফায় লকডাউন ও কঠোর বিধিনিষেধ আরােপ করেও দমন করা যাচ্ছে না এই অদৃশ্য মানব শত্রুর করাল গ্রাস। হাসপাতালগুলােতে শয্যা সংকট প্রকট রূপ নিয়েছে। আর এই সংকটাপন্ন মুহূর্তে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়ন করা না হলে মৃত্যুহার আরও বাড়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শ্রমিক শ্রেণির মানুষের কাছে লকডাউন যেন লাক-ডাউন-এর নামান্তর। চলমান পরিস্থিতি বিবেচনায় প্রশাসন কর্তৃক দফায় দফায় ঘােষিত লকডাউনে কর্মহীন, উপার্জনহীন অবস্থায়
মানবেতর জীবনযাপন করছেন এসব শ্রমজীবী মানুষ। অনেকেই বাধ্য হচ্ছেন লকডাউন উপেক্ষা করে রাস্তায় নামতে। জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিচ্ছেন তারা। দরিদ্রতা আর ক্ষুধা যাদের কাছে ভয়ঙ্কর ব্যাধি তাদের কাছে লকডাউনে উপার্জনহীনভাবে গৃহে অবস্থান করােনার মতােই ভয়ঙ্কর। তাই সকল শ্রেণি-পেশার মানুষ কর্তৃক লকডাউন মান্য করার তাগিদে হলেও এসব দিনমজুর, শ্রমজীবী মানুষকে সচেতন করার পাশাপাশি তাদের পারিবারিক অর্থ সহায়তা নিশ্চিত করা আবশ্যক।


অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।
Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)