কৃষকের দুঃখ

P
pappu

দেশের উন্নতি হচ্ছে হচ্ছে না উন্নতি  কৃষকের জীবন। অস্থায়ী যেন তাদের জীবনে সুখ।কিছুদিনের জন্য সুখের দেখা মিললেও  দুঃখ তাদের চিরস্থায়ী।এইবার তাদের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে আলু চাষ। হাট-বাজারে মাত্র দেড় থেকে দুই টাকা কেজিতে বিক্রি হচ্ছে আলু। ঘাম ঝরানো কষ্টের ফসল অনেকটা পানির দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। কোনো কোনো এলাকায় এ দামেও ক্রেতা পাওয়া যাচ্ছে না। অথচ এক কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ দশ টাকারও বেশি। এক কেজি মোটা চাল কিনতে কৃষকদের বিক্রি করতে হচ্ছে ১৮ কেজি আলু। তিন কেজি আলু বিক্রি করে মেলে এক কাপ চায়ের দাম। ক্ষেত থেকে বাজারে নিয়ে আলু বিক্রি করলেই লোকসান। আলু বিক্রি করে ভ্যান ভাড়াই উঠছে না কৃষকের। কিছুটা বেশি দামের আশায় কৃষক রংপুরের পীরগঞ্জ থেকে ট্রাকে ২৫০ বস্তা আলু নিয়ে আসেন খুলনায়। আলুর দাম এক টাকা কেজি শুনে তারা আলু ও ট্রাক ফেলে পালিয়ে যান। মৌসুমের শুরুতে রাজনৈতিক অস্থিরতা, টানা অবরোধ ও হরতালই কৃষকের জন্য মহাসর্বনাশ ডেকে এনেছে। দাম কম হওয়ায় হিমাগারে আলু রাখতে সাহস পাচ্ছেন না তারা।

মুন্সীগঞ্জ, নরসিংদী, নাটোর, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, নীলফামারী, রংপুরের বদরগঞ্জ, পঞ্চগড়, যশোর, বগুড়া, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, লালমনিরহাট জেলায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। এসব এলাকা থেকে আসছে কৃষকের দুঃখের কথা। কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য মতে, এবার পাঁচ লাখ হেক্টর জমিতে প্রায় এক কোটি টনের বেশি আলু উৎপাদনের আশা করা হচ্ছে। এসব এলাকায় গত কয়েক দিন ধরে এক টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ টাকা কেজি দরে আলু বিক্রি হচ্ছে। রাজধানী ও জেলা সদরের বাজারগুলোতে ৮ থেকে ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু। গতকাল এসব এলাকায় গ্রানুলা জাতের আলু পাইকারিভাবে বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকা মণ। গুটি লাল আলুর মণ ছিল সর্বোচ্চ ২০০ টাকা। লম্বা লাল আলুর মণ ১৫০ টাকা আর ডায়মন্ড জাতের আলু বিক্রি হয় সর্বোচ্চ ১৬০ টাকা মণ। রংপুর সদরের সদ্যপুষ্করণী ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের আলুচাষি রেজাউল করিম মাস্টার। এবার তিনি তিন একর জমিতে গ্রানুলা জাতের আলু চাষ করেন। তার ঘরে আলু উঠেছে ৩০০ বস্তা। রেজাউল বলেন, খরচ হয়েছে ১ লাখ ৮০ হাজার টাকা। দেড় টাকা কেজি দরে ১০০ বস্তা আলু বেচে ১২ হাজার ৬০০ টাকা পেয়েছেন।

হিসাব কষে তিনি জানান, অবশিষ্ট আলু এ দামে বেচলে ১ লাখ ৪২ হাজার টাকা লোকসান গুনতে হবে তাকে। পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের কৃষক আমির হোসেনের কাহিনীও একই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ২০ একর জমিতে কার্ডিনাল জাতের আলু চাষ করেন তিনি। ২ টাকা কেজি দরে আলু বেচে পুঁজি খুইয়েছেন তিনি। নীলফামারীর আলুচাষি খবিরুল ইসলাম বলেন, ধারদেনা করে ৭৫ হাজার টাকা খরচ করে পাঁচ বিঘা জমিতে আলু আবাদ করেছি। কিন্তু বাজারে আলু বিক্রি করে দাম পেয়েছি মাত্র ৪০ হাজার টাকা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলুচাষিরা চলতি মৌসুমে আলু আবাদ করে সর্বস্বান্ত হয়ে পড়েছেন। এদিকে গতবারের আলু এখনও হিমাগার দখল করে আছে। দাম ও ক্রেতা না থাকায় গত মৌসুমের আলু এখনও বিক্রি হয়নি বলে জানান রংপুরের শ্যামপুর হিমাগারের ব্যবস্থাপক আলী হায়দার। তিনি বলেন, হিমাগারে জায়গা না থাকায় কর্তৃপক্ষ এ বছর আলু না রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি মাইকিং করে কৃষকদের জানিয়েও দেওয়া হয়েছে। বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত গত মৌসুমেরই ১০ লাখ টন আলু মজুদ রয়েছে। গতকাল রাজধানীর শ্যামবাজার ঘুরে দেখা গেছে, নতুন আলুর পর্যাপ্ত সরবরাহ। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় তিন-চার দিনের ব্যবধানে দাম অর্ধেকে নেমেছে। শ্যামবাজারের মেসার্স শস্য ভাণ্ডারের স্বত্বাধিকারী আবদুল কাদির জানান, গতকাল পাইকারি বাজারে উত্তরবঙ্গের নতুন গোল আলু (গ্রানুলা) প্রতি কেজি ৪ থেকে ৫ টাকায় বিক্রি হয়। তবে চাহিদা ভালো থাকায় মুন্সীগঞ্জের আলু (ডায়মন্ড) প্রতি কেজি ৫ থেকে ৭ টাকায় বিক্রি হয়। অথচ এক সপ্তাহ আগে প্রতি কেজি নতুন আলুর দাম ছিল ১২-১৩ টাকা।

Comments

faarhaan

 কৃষকের দুর্দশা যে কবে দুর হবে ? কৃষকের সার্বিক উন্নয়ন ব্যাতীত দেশের সমৃদ্ধি কখনোই সম্ভব না।

rofikul
কৃষকদের অবহেলা করা টিকনা তারাও আমাদের মত মানুষ। তারা যদি হালচাষ না করতো তাহলে আমরা কি খেয়ে বাচতাম
robinvau07
কৃষকদের অবহেলা করা উচিত না। তবু ও কৃষকরা আমাদের দেশে অবহেলিত। কৃষি কাজকে ছোট হিসেবে দেখা হয়। কৃষকরা সারা বছর কষ্ট করে ও ন্যায্য মূল্য পায় না। আমাদের উচিত বাংলার কৃষির জন্য কাজ করা। কারণ কৃষক বাঁচলে বাঁচবে দেশ🖤🖤
sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)