খাদ্য সহায়তা

P
pappu

বর্তমানে বাংলাদেশের করোনা পরিস্থিতি বেড়ে চলেছে। যার কারণে বাংলাদেশের লোকেদের জীবনযাত্রা মান ব্যাঘাত ঘটছে।বিশেষ করে নিম্নবর্তী লোকেদের। তাদের খাদ্য সহযোগিতা পাওয়া প্রয়োজন  হয়ে দাঁড়িয়েছে। যার কারণে বাংলাদেশের নানা সংস্থা খাদ্য  ও আর্থিক সহযোগিতা করে তাদের প্রয়োজন মেটাচ্ছে। এরকম ভাবেই চাঁপাইনবাবগঞ্জে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা পেল ১৩৫০ পরিবার। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সােবহানের নির্দেশনায় সারা দেশে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে  জেলার শিবগঞ্জ ও ভােলাহাট উপজেলায় করােনায় কর্মহীন দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। সকালে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ৬০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন স্থানীয় এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, ইউএনও সাকিব আল রাব্বি, কানসাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী প্রমুখ। এ সময় ১২ জন বীরাঙ্গনাকেও  খাদ্য সহায়তা দেওয়া হয়। পরে কানসাট উচ্চবিদ্যালয় আম্রকাননে ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শেষে ভােলাহাট মােহবুল্লাহ কলেজ প্রাঙ্গণে ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের ত্রাণ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দুস্থ ও অসহায় নারী-পুরুষ। কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, চাঁপাইনবাবগঞ্জে সহায়তা কার্যক্রম চলবে ২০ আগস্ট পর্যন্ত। তিন দিনে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হবে। সহায়তা হিসেবে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও ৩ কেজি আটা বিতরণ করা হচ্ছে।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের এমপি ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল বলেন, শিবগঞ্জে করােনা চলাকালে বন্যা ও নদী ভাঙন দেখা দিয়েছে। এই সময়ে বসুন্ধরা গ্রুপের সহায়তা কার্যক্রমে এলাকার মানুষ উপকৃত হবেন। এ জন্য তিনি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সােবহানের প্রতি কৃতজ্ঞতা জানান। শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, করােনায় সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এই সময়ে বসুন্ধরা গ্রুপ ও কালের কণ্ঠ শুভসংঘ এগিয়ে এসে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে। আমি শিবগঞ্জবাসীর পক্ষ থেকে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা আজ সহায়তা পেলেন তারা দুই হাত তুলে তাদের জন্য দোয়া করবেন। তারা যেন মানুষের পাশে দাঁড়িয়ে এমন সেবামূলক কাজ করতে পারেন। এদিকে শিবগঞ্জ উচ্চবিদ্যালয়ে সহায়তা নিতে আসা গত ৪ আগস্ট চরাঞ্চল পাকায় বজপাতে ১৭ জনের সঙ্গে প্রাণ হারানাে রফিকুল ইসলামের ছেলে মিঠুন বলেন, সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার পিতা বজ্রপাতে মারা যাওয়ার পর তাদের পরিবার অসহায় হয়ে পড়েছে। এমন মুহূর্তে বসুন্ধরা গ্রুপের পাওয়া খাবার দিয়ে তার পরিবার অন্তত ১০ দিন চলতে পারবে। এ জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

sereybd

অভিনন্দন! আপনার পোস্টটি সেরিবাংলাদেশের কমিউনিটি আইডি থেকে কিউরেশন করা হয়েছে। আপনি সেরি বাংলাদেশ ডিসকর্ড সার্ভারে get_upvote_serey চ্যানেলে আপনার পোস্ট লিঙ্ক জমা দিয়ে প্রতি 24 ঘন্টার মধ্যে একবার আমাদের কমিউনিটি  থেকে ভোটের অনুরোধ করতে পারবেন, ধন্যবাদ।

Join sereyBangladesh Discord server:- Join Discord (https://discord.gg/nMmgAEQn)
Join sereyBangladesh Telegram :- Join Telegram (https://t.me/SereyBangladesh)