অনেক চেষ্টার পরেও বাংলাদেশ ম্যাচ জিততে পারল না

O
oyon500

আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক ভাল আছি আজকে কথা বলব বাংলাদেশ ভারত ক্রিকেট ম্যাচ নিয়ে 

 

বাংলাদেশ অনেক ভালো চেষ্টা করেছে 

সাকিব আল হাসান বলেন , ভারতের সঙ্গে খেললেই এমন হয় আমাদের। অনেক কাছে গিয়েছিলাম, কিন্তু পার হতে পারলাম না। দারুণ ম্যাচ, দর্শকেরা উপভোগ করেছে, দুই দলই উপভোগ করেছে। দিনশেষে কাউকে জিততে হবে, কাউকে হারতে হবে

 

আজকের ম্যাচসেরা বিরাট কোহলি

অনেক ক্লোজ ম্যাচ। শেষ ম্যাচেও ভালো টাইমিং হচ্ছিল। আজও ইন্টেন্ট ছিল। আমি খুশি। যা গেছে, গেছে। এখন দলের জন্য অবদান রাখতে পেরে খুশি। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হচ্ছে শোনার পর থেকেই রোমাঞ্চিত ছিলাম। এখানে অনেক খেলেছি, এখানে ভালো ক্রিকেটীয় শটই মূল। এ মাঠে (অ্যাডিলেডে) খেলতে দারুণ ভালোবাসি। এ মাঠে ঢুকলেই নিজের ঘর ঘর মনে হয়। আগেও বলেছি।

 

অ্যাডিলেডেও মন ভাঙল বাংলাদেশের

 

১৮৫ রানের লক্ষ্য, বৃষ্টি নামার আগে বাংলাদেশ ৭ ওভারে ৬৬/০। ডিএলএসে এগিয়ে ১৭ রানে। বৃষ্টির পর লক্ষ্য ১৬ ওভারে ১৫১ রান। 

 

২৭ বলে ৬০ রান করে রানআউট হলেন লিটন, বাংলাদেশ পথ হারাল তাতেই। নাজমুল, সাকিব, আফিফের পর ইয়াসির ফিরে গেছেন তেমন কিছু না করেই। শেষ চেষ্টা করেছিলেন নুরুল ও তাসকিন। তাসকিন অপরাজিত থেকেই ৭ বলে ১২ রানে, নুরুল অপরাজিত থেকেই ১৪ বলে ২৫ রানে। 

 

শেষ বল পর্যন্ত অন্তত ম্যাচ টাই করার আশা ছিল বাংলাদেশের, তবে হয়নি। ২০১৬ সালে বেঙ্গালুরুর পর ২০২২ সালে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে আরেকটি মন ভেঙে যাওয়ার গল্পই লেখা হলো বাংলাদেশের

 

৫ রানে হেরে গেল বাংলাদেশ

 

অর্শদীপ সিংয়ের প্রথম বলে সিঙ্গেল নিয়ে দিয়েছিলেন তাসকিন। পরেরটি ছিল শর্ট লেংথে, মিডউইকেট দিয়ে ছক্কা মেরেছেন নুরুল। ব্লকহোলে পরের বলটিতে সিঙ্গেল নেননি নুরুল। চতুর্থ বলে নিয়েছেন ডাবলস। পঞ্চম বলে ব্যাটের ফেস ওপেন করেছেন নুরুল, অফ স্টাম্পের বাইরের ফুললেংথের বলটিতে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে হয়েছে চার। 

 

শেষ প্রয়োজন ৭ রান, ৬ রান হলে সুপার ওভার… ১ রানের বেশি তাতে আসেনি। বাংলাদেশ ডিএলএস পদ্ধতিতে হেরেছে ৫ রানে। 

 

৬ বলে প্রয়োজন ২০ রান

 

পান্ডিয়ার প্রথম বলে কাভার ড্রাইভে চার মেরেছেন তাসকিন। সেই চারের পরই আবার শর্ট লেংথে গেছেন পান্ডিয়া, ব্যাট চালালেও নাগাল পাননি তাসকিন। তৃতীয় বলে মিডউইকেট দিয়ে মেরেছেন ছক্কা। ম্যাচ বাকি এখনো? 

 

চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে নুরুলকে স্ট্রাইক দিয়েছেন তাসকিন। পঞ্চম বলটি স্লটে পেলেও লাগাতে পারেননি নুরুল, শেষ বলে অফ স্টাম্পের দিকে সরে যাওয়াতে ওয়াইড দেননি আম্পায়ার।

Comments

sereybd

আমাদের ডিসকোর্ড চ্যানেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো - https://discord.gg/6Rx6k65Y