সময়ের মূল্য।

O
oliver
সময় সম্পর্কে আমরা জানিনা এমন কোন মানুষ নেই। কিন্তু এই সময়ের সঠিক ব্যবহার আমরা সব মানুষ সঠিকভাবে করতে পারি না। আমরা একটা কথা ভুলে যাই সময় কারো জন্য অপেক্ষা করে না সময় তার নিজ গতিতে চলতে থাকে।

সময়ের কাজ যদি সময়মতো করা না যায় সেই কাজ বৃদ্ধি হতে থাকে আর সব কাজ একসাথে করতে গেলে কতটা প্রেসার পরে নিজের উপরে সেটা যে করে সে অবশ্যই বুঝতে পারে। কিন্তু তারপরও অলসতার কারণে সময়ের কাজ সময়ে কখনোই করা হয় না। কেমন মনে করেন আমি এখন একটি কাজ করতেছি এই কাজটি শেষ না করে আমি যদি বলি আমি তো সময় আছে একটু পরে করব এখন একটু ঘুরে আসি বা খেলাধুলা করে আসি। এই কাজটি কিন্তু আমার জমা রয়ে গেল এর সাথে যদি আরও একটি কাজ আসে তাইলে আমার দুইটি কাজ একসাথে করতে হবে আর তখন দুই কাজের পরিশ্রম অনেকটাই বেশি হবে।

আর যদি আমি এখনকার কাজ এখন শেষ করে যা খুশি তাই করি তাহলে কতটা উপকার হত দেখুন। এই যেমন পরে যদি অন্য একটি কাজ আসে সেই কাজটি আমি খুব তাড়াতাড়ি করে আবার রিল্যাক্স হয়ে যেতে পারি।

কিন্তু আমরা সেটা করি না আমরা বড্ড অলস আমাদের এই অলসতার কারণে আমরা জীবনে কোন বড় কিছু করতেও পারি না। এজন্য দুঃখ আমাদের পিছু ছাড়ে না।

তো চলুন বন্ধুরা আজ থেকে আমরা এই প্রতীক্ষা করি সময়ের কাজ সময় করব অযথা সময়কে নষ্ট করব না এবং সময়কে অলসতার কাছে হেরে যেতে দিব না।

Comments

arohaman

ভাই আমি আপনার সাথে প্রতিজ্ঞা করতেছি। যে আমি সময়ের কাজ সময়মতো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে আমাদের অনেক অলসতার কারণে। আমাদের সময় গুলো লস যায়। অলসতার কারণে আমরা সময়ের কাজ সময় মত করতে পারি না। আমি বলতেছি ইনশাআল্লাহ আমি সময়কার কাজ সময় মত করার চেষ্টা করব। আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই কথাগুলা লেখার জন্য।