স্বরচিত কবিতাঃ অনুশোচনা।

nevlu123

"আসসালামুআলাইকুম"

আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।


হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।

আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।তবে কবিতা শেয়ার করার আগে কিছু কথা বলি।



আসলে জীবনটা ছোট নয়, আর সেই জীবনের চাওয়া-পাওয়া, হতাশার মাঝে জীবন যাপন করা, জীবনের হিসেবে কষে নিজেকে শূন্যতায় আবিষ্কার করা।জীবন নামের রেল গাড়িটা থেমে নেই,চলছে অনবরত অন্তিম গন্তব্যে। আর আমরাও দেখতে দেখতে জীবনের অন্তিম লগ্নের দিকে পৌঁছে যাচ্ছি। এইসব বিষয়কে কেন্দ্র করে আজকের কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি। যাইহোক আজকের কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা স্বরচিত কবিতাঃ অনুশোচনা

লিখেছি আমি : @nevlu123


জীবনের এই প্রান্তে এসে,

আজ যেন হাঁপিয়ে গেছি।

জীবন নামের রেল গাড়িটা থেমে নেই,

চলছে অনবরত অন্তিম গন্তব্যে।

কি পেয়েছি কি হারিয়েছি,

সেটার হিসেবে আমি শূন্য।

তবে কিছু কিছু স্মৃতি,

গাঁথা থাকে মনের কোণে।

যতই চাই নিজেকে বদলে নিতে,

তখন নৈতিকতা যেন টেনে ধরে আমায়।

হয়তো জীবন কাটবে এভাবেই।

হয়তো এভাবেই হবে জীবনের চির বিদায়।

তবুও মনের কোণে একরাশ আশা নিয়ে,

হতাশার মাঝেও কেটে যাচ্ছে দিন।

সবার মাঝে নিজেকে বিলিয়ে দিতে দিতে,

পিছনে তাকিয়ে দেখি হয়ে গেছে অনেক ঋণ।

তবুও জীবন চলবে জীবনের গতিতে,

হোক না সেটা স্রোতের বিপরীতে।

কেউ জিতবে, আবার কেউ হারবে।

আর এভাবেই দেখতে দেখতে কেটে যাবে বেলা।



কবিতার মর্ম কথা

আসলে জীবনটা ছোট নয়, আর সেই জীবনের চাওয়া-পাওয়া, হতাশার মাঝে জীবন যাপন করা, জীবনের হিসেবে কষে নিজেকে শূন্যতায় আবিষ্কার করা।জীবন নামের রেল গাড়িটা থেমে নেই,চলছে অনবরত অন্তিম গন্তব্যে। আর আমরাও দেখতে দেখতে জীবনের অন্তিম লগ্নের দিকে পৌঁছে যাচ্ছি।সেই রকম কিছু বিষয়কে কেন্দ্র করে আজকের কবিতা আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করেছি।কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।

তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিল

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

Comments