কোরিয়ান স্টাইলে বেগুনের ক্রিস্পি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই।

nevlu123


"আসসালামুআলাইকুম"


আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

কোরিয়ান স্টাইলে বেগুনের ক্রিস্পি ফ্লাওয়ার ফ্রেন্স ফ্রাই।












আজকের পোস্টে একদম ভিন্ন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।রেসিপি মানেই দারুণ,কারণ নতুন আইটেমের রান্নার স্বাদ নেয়া যায়।যেমন আজকেও আপনাদের মাঝে একদম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি।যেটা আসলে অনেকদিন থেকে খাবার ইচ্ছে ছিল। ইচ্ছা থাকলে তো আর আমি নিজেই সেটা রান্না করতে যাই না। কারণ সময় হয়ে ওঠে না। কিন্তু কনটেস্ট উপলক্ষে তো বিভিন্নভাবে নতুন নতুন কিছু রান্না করতেই হয়.যাইহোক কথা না বাড়িয়ে আমার এই রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগব। কারণ এটা অনেক মজার একটা রেসিপ। আর একবার খেয়ে দেখলে মনে হবে যেন বারবার খাই। আমি তো ভাবছি আরো তিনটি বেগুন বাকি আছে সেগুলো দিয়েও একইভাবে একদিন তৈরি করে খাব। যদিও সময় পাচ্ছি না,সময় পেলে আবারো তৈরি করব। যাইহোক আমার রেসিপি টা শুরু করি তাহলে।




রেসিপিটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ।




উপকরণ

বেগুন৬টি

চিলিসস১/২ কাপ

সয়াসস১/২ চা চামচ

টমেটো সস১/৩ কাপ

কর্ণফ্লাওয়ার পুরো ১টি

রসুন গুড়ো১ চা চামচ

মরিচগুড়ো৪ চা চামচ

হলুদগুড়ো১/২ চা চামচ

মাংসের মসলা৪চা চামচ

লবণ৪ চা চামচ

সয়াবিন তেল২ কাপ

লেবু১টি

ব্রেড ক্রাম্বস১ কাপ




প্রথম ধাপ

প্রথমে বেগুন গুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।এরপর খোসা গুলো সুন্দর ভাবে ছাড়িয়ে নিতে হবে।

দ্বিতীয় ধাপ


২য় ধাপে ধারালো ছুরি দিয়ে বেগুনকে এক সাইজে দুই টুকরো করে কেটে নিয়েছি।


তৃতীয় ধাপ




এবার কাটা বেগুন গুলোকে প্রথমে একপাশ থেকে কেটে নিলাম।তারপর অন্যদিক থেকে আবারও কেটে নিলাম। এইভাবে একটা একটা করে সবগুলো বেগুনের অংশ কেটে নিলাম।অনেকটা ফুলের মত করে।

চতুর্থ ধাপ

এখন একটি পাত্রের মধ্যে পানি নিলাম এবং সেটাতে লবণ মিশিয়ে নিলাম ভালোভাবে। তারপর সেই লবণ মেশানো পানিতে বেগুন গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ লবণের পানিতে ভিজিয়ে রাখলাম।

পঞ্চম ধাপ

এরপর আরো তিনটি বেগুনকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে সেগুলোকে ফ্রেন্স ফ্রাই এর মত করে কেটে নিলাম। তবে বোটা থেকে আলাদা করি নি।

ষষ্ঠ ধাপ

এরপর সেই বেগুন গুলোকেও লবণ মেশানো একই পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য।

সপ্তম ধাপ

এরপর প্রথমে যে বেগুন গুলো কেটেছিলাম সেগুলোর মধ্যে গুড়ো মসলা মিক্স করে ভালোভাবে লাগিয়ে নিলাম।

অষ্টম ধাপ

এরপর মসলা মাখা শেষে সেই বেগুনগুলোকে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম।তারপর প্রতিটা কাটা অংশে ভালোভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম।

নবম ধাপ

এখন অনেকটা পরিমাণে তেল দিলাম ফ্রাইপ্যানে। তেল গরম হলে এক এক করে বেগুনের এই ফুলগুলো দিয়ে দিলাম।ভালোভাবে ফ্রাই করে একদম মুচমুচে আর ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাঁজলাম। তারপর উঠিয়ে নিলাম।

দশম ধাপ

এভাবে আরেকটা বাটিতে ১/৩ কাপ পরিমাণ কনফ্লাওয়ার, এক চা চামচ করে মরিচ গুঁড়ো আর মাংসের মসলা, হাফ চা চামচ করে রসুন গুঁড়ো, লবণ আর সয়া সস এবং ২ চা চামচ চিলি সস দিয়ে দিলাম।একটু পানি দিয়ে সবকিছু মিক্স করে নিলাম।

একাদশ ধাপ

এখন ফ্রেঞ্চ ফ্রাই এর মত কেটে রাখা বেগুনগুলোকে এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিলাম। যাতে একদম ভেতরের অংশগুলোতেও এই মিশ্রণটা যায়। তারপর ব্রেডক্রাম্বস এর মধ্যে ভালোভাবে গড়িয়ে নিলাম। ভেতরের অংশগুলোতেও হাত দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর গরম তেলে এগুলো বেশ কিছুক্ষণ ফ্রাই করে নিলাম মুচমুচে হওয়া পর্যন্ত।
















দ্বাদশ ধাপ

এই বেগুন গুলোকে প্রায় ১০ মিনিট যাবৎ একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি যাতে করে একদম মুচমুচে হয়। ব্রাউন কালার হলে নামিয়ে নিলেই এটা মুচমুচে হয়ে যাবে।

ত্রয়োদশ ধাপএখানে আমি বেশ অনেকটা পরিমাণ চিলিসস নিয়ে নিলাম। তারপর এর মধ্যে একটা লেবুর রস দিয়ে দিলাম। দু চা চামচ পরিমাণ টমেটো সস দিলাম। তার পাশাপাশি এক চা চামচ পরিমাণ চিনি দিলাম। সবকিছু একসাথে মিশিয়ে নিলাম।

চতুর্দশ ধাপ

এই ধাপে মিক্স করা সসটা আমি সবগুলো বেগুনের ফ্রাই এর মধ্যে দিয়ে দিলাম যাতে করে এটা খেতে অনেক বেশি মজা লাগে।






পরিবেশন

এইতো তৈরি হয়ে গেল খুব মজাদার ক্রিসপি একটা স্ন্যাকস, যেটা আমাদের সন্ধ্যাটাকে অনেক বেশি আনন্দমুখর করে তুলেছিল।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক


Comments