আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হঠাৎ দুঃস্বপ্নে ঘুম ভেঙে যাওয়া।
প্রিয় ভাই ও বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতোই টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।প্রতিদিনের চাইতে আজকে ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করি।
আজকে হঠাৎ করেই অনেক ভোরে ঘুম ভেঙে গিয়েছিল।আর সেটা দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায়।মুলত মানুষ ঘুমালে স্বপ্ন দেখে এটা চিরন্তন সত্য।আর সেই স্বপ্ন গুলো দুই রকমের হয়ে থাকে,ভালো স্বপ্ন ও দুঃস্বপ্ন।তবে কেউ�� দুঃস্বপ্ন দেখতে চায় না, যদিও অটোমেটিক তা দেখা হয়ে যায়।অনেক সময় মামুষ সারা দিন যা যা করে, বা কথা বলে, অথবা চিন্তা করে, সেই সব বিষয় গুলোই রাতে বেশিরভাগ স্বপ্ন হয়ে ধরা দেয়।
বিজ্ঞান কি বলে?বিজ্ঞান বলে মানুষের পুরো দিনের একটিভিটি ব্রেইন রেকর্ড করে। আর সেটা রাতে স্বপ্নের মাধ্যমে স্বরণ করিয়ে দেয়।এখন বিষয় হলো স্বপ্নের মাঝে তো আর পুরো স্মৃতিকে ভালোভাবে প্রসার করে তুলে ধরা সম্ভব হয় না।সম্ভব হয় শুধুমাত্র ০.০৮ সেকেন্ড,আর এই স্বল্প সময়ে মস্তিষ্ক এতগুলো ঘটনা একসাথে দেখায়।তাই আমরা অনেক কিছু দেখি বটে কিন্তু সেগুলো আমাদের মনে
থাকে না।
যাইহোক এইবার আসি স্বপ্নের প্রকারভেদে। বেশিরভাগ মানুষই দুই ধরনের স্বপ্ন দেখে, যেটা একটু আগে বললাম। তবে খারাপ স্বপ্নটা কারোই কাম্য নয়। আর আরেকটা বিষয় হলো অনেক সময় পুরো দিনে যা চিন্তা করেছে বা যা এক্টিভিটি ছিল, তার উল্টো স্বপ্ন দেখা হয়। তবে বেশিরভাগ মানুষই পুরো দিনের কর্মকাণ্ডের উপর স্বপ্নটা দেখে। হোক সেটা ভালো স্বপ্ন অথবা দুঃস্বপ্ন।
সকাল সকাল দুঃস্বপ্নে ঘুমটা ভাঙলো ঠিক, তবে কিছু কিছু দুঃস্বপ্ন রয়েছে যেগুলো অনেক সময় বলা যায়না।কিছু কিছু দুঃস্বপ্ন খুব ভয়ানক হয়ে থাকে। আবার কিছু কিছু দুঃস্বপ্ন রয়েছে যেগুলো অগ্রিম কোন না কোন বার্তা বা সংকেত দেয়।আমার আজকের দুঃস্বপ্নের বিষয়বস্তুটা কিছুটা ওরকমই।হয়তো এই দুঃস্বপ্নের মাঝে কোন না কোন ইঙ্গিত রয়েছে।
সাধারণত ঘুম থেকে আমি বেশি দেরি করে উঠিনা, আবার একদম ভোরেও উঠিনা।তবে আজকে হঠাৎ অপ্রকাশিত একটি দুঃস্বপ্নে ঘুমটা ভাঙলো তাই ভাবলাম বিষয়টা আপনাদের মাঝে নিজের মতো করে শেয়ার করি। আশা করছি বিষয়টি আপনাদের কাছে একটু ভিন্ন রকম মনে হতে পারে।যাইহোক বিষয়টি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।যাইহোক আজকে আর কথা বাড়াবো না। সবাই ভালো ও সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামীতে ভিন্ন কোন বিষয়বস্তু নিয়ে আবারও উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবা


