আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে তুলে ধরবো। সেটা হলো মানুষ মাত্রই ভুল।
মানুষ মাত্রই ভুল হয়। মানুষরা ভুল করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। আর যে কোনো ভুল করে না তার পরিচয় মানুষ কখোনোই হতে পারে না। এই পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না, যে তার জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত একটিও ভুল করেননি। তাই যদি কেউ কখনো কোনো ভুল করে থাকেন, তাহলে নিরাশ হবেন না। কারণ ভুল আপনি একা করেন নি, সব মানুষই করে।
ভুলতো সবাই করে কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়ে। তাই আপনি কোনো ভুল করলে যখন কেউ আপনাকে দোষারোপ করবে, তখন আপনি সর্বত্র মনে রাখবেন সেই ব্যাক্তিও কোন না কোন ভাবে দোষারোপের স্বীকার হয়েছে কিংবা হবে। এই কথাটা সব সময় মনে রাখবেন যে, আপনার সৃষ্টিকর্তা জানেন, আপনি ভুল করবেন। তাই তিনি মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে বা পৃথিবীর সর্বত্র মানুষকে ক্ষমা চাইতে এবং দ্বিতীয়বার সেই ভুল না করার জন্য তওবা করার সুযোগ দিয়েছেন। সৃষ্টিকর্তা পরম ক্ষমাশীল। যদি কেউ সৃষ্টিকর্তার কাছে মন থেকে ক্ষমা চায় তাইলে তিনি তাকে ক্ষমা করে দেন। মনে রাখবেন, ভুল মানুষ না জেনে করে আর ভুলকে ভুল জেনেও যে বার বার সেই একই কাজ করে তাইলে তাকে দোষী বলা হয়। তাই তওবা করতে বলা হয়েছে যাতে ভুলটা যেন দোষে পরিনত না হয়। তারপর ও তিনি ক্ষমাশীল। যে মানুষগুলো ভুল করে অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করে এবং তা পরবর্তীতে না করার জন্য তওবা করে, তা যত বড় দোষ বা গুনাহ হোক না কেন, তার পর ও আমাদের সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে দেন। আমরা সবাই মহান আল্লাহ তায়ালার তৈরি মানুষ আমরা সবাই এক তাই কাউকে হাসি মজা করা যাবে না কোন বিষয় তাহলে মহান আল্লাহ তায়ালা ও কখনো ক্ষমা করবেন ন। আর আমরা যদি সবাইকে ক্ষমা করি ভালোবাসি তাহলে আমাদের ও সবাই ক্ষমা করবে ভালোবাসবে, কেউ ভুল করলে তাকে নিয়ে মজা করা যাবে না বরং তাকে বুঝতে হবে, মহান আল্লাহ তায়ালা বলেন আমার কাছে সব আছে সব পাবা কিন্তু চেয়ে নিতে হবে বান্দা চাবার মতো চাও তোমার জিবনের সকল গুনাহ আমি মাফ করে দিব, কতো মহান আমার আল্লাহ, আমরা যদি ভুল করে ফজরের নামাজ না পরি তাহলে ও আমারে খাবার এর ব্যাবস্থা আমার আল্লাহ করে দেন। সকল প্রশংসা একমাত্র তারই জন্য, যিনি আসমান ও জমিনের মধ্যবর্তী, সকল কিছুর সৃষ্টিকর্তা।
Assalamu Alaikum. How are you all? Hope everybody is doing well. Alhamdulillah, I am well by the grace of God. Today I will bring up a subject among you. That is, people are just wrong.
People are just wrong. People will make mistakes, that's normal. And the identity of the person who does not make any mistake can never be. There is no human being in this world who has not made a single mistake from birth to death. So if someone has ever made a mistake, do not despair. Because you didn't make the mistake alone, all people do.
Everyone makes mistakes but in different ways. So when someone blames you for a mistake, you will always remember that the person has been or will be blamed in one way or another. Always remember that your Creator knows you are wrong. So he has given you or people all over the world the opportunity to apologize until you die and to repent for not making that mistake a second time. The Creator is Absolutely Forgiving. If anyone sincerely seeks forgiveness from the Creator, He forgives him. Remember, the wrong person is guilty if he does the same thing over and over again without knowing it. So it is said to repent so that the mistake does not turn into guilt. Then he is forgiving. People who wrongly ask for forgiveness from the heart and repent for not doing it later, no matter how great their guilt or sin, are forgiven by our Creator. We are all created by Allah Ta'ala, we are all one, so no one can be made to laugh, no matter what, then Allah Ta'ala will never forgive. And if we forgive everyone and love, then we will all forgive and love. If someone makes a mistake, he cannot be made fun of, but he must understand. I will forgive sins, how great is my God, if we do not perform the Fajr prayers by mistake, then my God will provide me with food. All praise is due to Him, the Creator of all things, between the heavens and the earth.

