No one waits for anyone

N

সকল প্রসংশা মহান আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম। আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আবার ও হাজির হলাম এক নতুন বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছেঃ কেউ কারো জন্য অপেক্ষা করে না।  

 

 

সময় এবং নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। মুখের কথা আর ধনুকের তীর একবার ছুটে গেলে আর ফেরে না। এই ধরনের অনেক কথা আমাদের দেশে প্রচলিত আছে। কিন্তু এগুলো সব প্রাচীনকালের ধারণা। বর্তমান যুগ হলো বিজ্ঞানের যুগ। পরীক্ষা নিরিক্ষা দ্বারা এসব প্রাচীন ধারণা মিথ্যা প্রমাণ করে দেওয়া যায়। আমরা তা–ই দেব।

 

১ নাম্বার হলোঃ তুমি যে টিউব থেকে টুথপেস্ট বের করো, সেই টুথপেষ্টটা আর সেই টিউবে ঢোকানো সম্ভব নয়। 

আমি এই কাজটা প্রায়ই করে থাকি। প্রথমে বেশি করে পেস্ট বের করে ফেলি। তারপর পেস্টের মধ্যে ওই টিউবের মুখটা ধরি। আস্তে করে চাপ দিয়ে টিউবটা ফোলাতে থাকি, টুথপেস্ট টিউবে ঢুকে পড়ে।

 

২ নাম্বার টা হলোঃ ধনুক থেকে ছুটে যাওয়া তীর কখনো ফিরিয়ে আনা যায় না। 

এটা না যাওয়ার কোনো কারণই নেই। ধনুকের তীর আর কত দূরই বা যাবে। যে কেউ দৌড়ে গিয়ে তীরটা কুড়িয়ে আনতে পারবে বা কোনো বাচ্চা ছেলেকে ওই কাজে লাগিয়ে দিলে সে প্রতিবার তীর নিক্ষেপের পর দৌড়ে গিয়ে তা ফিরিয়ে আনতে পারবে। তাই ধনুক এর তীর ছুটে গেলে তা ফিরিয়ে আনা সম্ভব। 

 

৩ নাম্বারটা হলোঃ সময় ও নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না। আসলে কি জানেন, করাতে চাইলেই করে। 

প্রথমে আসি সময়ে, আগে মনে করা হতো, সময় একধারে বয়েই চলেছে। কিন্তু আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটির পর আমরা সবাই জানতে পারি যে, সময় আসলে আপেক্ষিক। এই সময় সারা বিশ্বজগতে একইভাবে বয়ে চলে না। "স্টিফেন হকিংয়ের আ ব্রিফ হিস্ট্রি অব টাইম" এই বইয়ে আছে। আপনারা হয়তো জেনে থাকবেন, দুটি যমজ ছেলের একটাকে রাখা হলো সমুদ্রসৈকতে, আরেকটা কে রাখা হলো পাহাড়ের এক চূড়ায়। অনেক বছর পর দেখা যাবে, সেই দুইটি ছেলের বয়স দুই রকম হয়েছে। কারণ হলো, উচ্চতাভেদে সময়ের গতিও ভিন্ন। হকিং বলেছিলেন, এটা কোনো কাল্পনিক কাহিনি নয়। স্যাটেলাইট থেকে যখন সিগন্যাল পাঠানো হয়, তখন একেক উচ্চতায় সময় যে একেক গতিতে চলছে, তা হিসাবের মধ্যে নিয়েই পাঠানো হয়। 

আইজ্যাক আসিমভের একটা সায়েন্স ফিকশন আছে। শেক্সপিয়ার টাইম এই মেশিনে চড়ে বর্তমানের পৃথিবীতে চলে আসেন। তিনি একটা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের ক্লাসে ঢুকে পড়েন। আর সেই ক্লাসে শেক্সপিয়ার বিষয়েই পড়ানো হচ্ছিল।

 

শেক্সপিয়ার সেই ক্লাসে ঢুকে পড়েন। তিনি বাধ্য ছাত্রের মতো ক্লাস করেন। তারপর পরীক্ষা, এখন শেক্সপিয়ারও পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং তিনি সেই পরীক্ষায় ফেল করেন। 

কাজেই সময় কারও জন্য অপেক্ষা করে না, এই উক্তিটি ঠিক নয়। আরো একটা আছে যে, আলো সব সময় সরলরেখার মতো সোজা চলে, আসলে এটাও ঠিক নয়। বিজ্ঞানী আইনস্টান বলেছেন, আলো যখন কোনো এক বড় গ্রহের পাশ দিয়ে যায়, তখন সেই গ্রহের টানে আলো বেঁকে যায়। সে আরও বলেছিলেন, সূর্যগ্রহণের সময় এই বাঁক দেখতে পাওয়া যাবে। তাঁর এই সব কথাগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে। সূর্যগ্রহণের দিন দক্ষিণ আফ্রিকায় গিয়ে কিছু বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছেন যে, আলো বেঁকে যায়। 

এবার আসা যাক পরের টায় ‘নদীর স্রোত কারও জন্য অপেক্ষা করে না’—এই কথায়। আসলে বাঁধ দিলেই নদীর স্রোত অপেক্ষা করে।

 

এই রকম নদী আমি অনেক দেখেছি। নদী সমুদ্রে গিয়ে মিশছে। আমরা সবাই জানি, নদীর উচ্চতা আর সমুদ্রের উচ্চতা এক নয়। তো একদিন আমরা জাহাজে করে যাচ্ছি। প্রথমে জাহাজটা একটা খালে ঢোকানো হয়। তারপরেই খালের মুখটা বন্ধ করে দেওয়া হয়। তারপর জোয়ার আসতে আসতে সেই খালের পানির উচ্চতা বেড়ে সমুদ্রের সমান হয়। তখন খালের মুখ খুলে দেওয়া হয়। কাজেই মানুষ চাইলেই নদীর গতিপথ বদলে দিতে পারে। নদীর স্রোতকে নিজের মর্জিমতো বইয়ে দিতে বা থামিয়ে দিতে পারে। 

এটা নির্ভর করে কিসের উপরে জানেন? আপনার ক্ষমতার ওপরে। আপনার যদি সেই রকম কোনো ক্ষমতা থেকে থাকে, তাহলে আপনি অবশ্যই নদীর স্রোতকে নিয়ন্ত্রণ করতে পারবেন। 

 

তো বন্ধুরা আজকে এতটুকুই থাক। আগামীকাল আবার বাকিটা বলবো। আজ এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 

 

All praise is due to Allah Almighty. Assalamu Alaikum. How are you my dear friends? I hope you are much better by the grace of God. I am fine with your prayers. I came again with a new subject. The point is: no one waits for anyone.

 

 

Time and the currents of the river do not wait for anyone. Once the word of mouth and the arrow of the bow run away, it never comes back. There are many such things in our country. But these are all ancient ideas. The present age is the age of science. These ancient ideas can be disproved by experimentation. We will give that.

 

Number 1 is: the tube from which you take out the toothpaste, the toothpaste can no longer be inserted into that tube.

I do this often. First I take out more paste. Then hold the mouth of the tube in the paste. I gently inflate the tube and the toothpaste falls into the tube.

 

Number 2 is: The arrow that escapes from the bow can never be brought back.

There is no reason not to go. How far can the bow go? Anyone can run and pick up the arrow, or if a young boy is used to it, he can run and bring it back every time he throws an arrow. So it is possible to bring it back when the arrow of the bow is fired.

 

 

Number 3 is: Time and the current of the river do not wait for anyone. In fact, you know what, if you want to do it.

At first, it was thought that time was running out. But after Einstein's Theory of Relativity, we all know that time is actually relative. This time the whole world does not flow in the same way. "A Brief History of Time by Stephen Hawking" is in the book. As you may know, one of the twin boys was kept on the beach, the other was kept on the top of a hill. As can be seen after many years, the age of those two boys has changed. The reason is that the speed of time also varies with altitude. "It's not a myth," Hawking said. When a signal is sent from a satellite, the time at each altitude is calculated at the same speed.

Isaac Asimov has a science fiction. Shakespeare Time rode this machine and moved to the present world. He enrolled in an English literature class at a university. And in that class Shakespeare was being taught.

 

Shakespeare entered that class. He takes classes like an obedient student. Then the test, now Shakespeare also took part in the test and he failed that test.

So time waits for no one, this statement is not correct. Another thing is that light always goes straight like a straight line, in fact it is not right either. Scientist Einstein says that when light passes by a large planet, the light bends at the pull of that planet. He added that this turn can be seen during the eclipse. All these words of his have been proved true. On the day of the solar eclipse, some scientists visited South Africa and found that light bends.

Let's come next time with the words 'the current of the river is not waiting for anyone'. In fact, the current of the river waits as soon as the dam is built.

 

I have seen many such rivers. The river is flowing into the sea. We all know that the height of the river and the height of the sea are not the same. So one day we are going to ship. The ship was first anchored in a canal. Then the mouth of the canal was closed. Then the tide rises and the water level of the canal rises to the level of the sea. Then the mouth of the canal was opened. So people can change the course of the river if they want. You can book or stop the flow of the river as you wish.

It depends on what you know? Above your power. If you have that kind of power, you must be able to control the flow of the river.

 

 

So friends, stay that way today. I will say the rest again tomorrow. So far today. Many thanks to everyone. All will be well. God bless you.

Comments