আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো আমার মায়ের সম্পর্কে একটি ব্লগ।
আমার মা কুষ্টিয়ার জেলার মেয়ে। খুবই মেধাবী, বুদ্ধিমতী আর গুণী। যে কোন কাজ একবার দেখলেই পারতেন। সে ছিলেন খুবই শান্ত, ভদ্র প্রকৃতির। শুদ্ধ ভাষায় মিষ্টি করে কথা বলতেন, কুষ্টিয়া জেলার মানুষদের ভাষা বা তাদের কথা খুবই মধুর, সেটা আমার মা-কে দেখলেই বোঝা যায়। আমার মা সব সময় সবাই কে বিভিন্ন ভাবে সহযোগিতা করেন।আমার মা, আমাকে এবং আমার বোন কে লেখাপড়া বুঝিয়ে দিতেন । আমার মা আমাদেরকে জামা-কাপড় বানিয়ে দিতেন। সুখ দুখের খবর নিতেন। আমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সে আমাদের মুখ দেখেই বুঝে নিতেন। আমার সবরকম সমস্যার সমাধান আমার মা। মা শিশুদের অনেক ভালো বাসতেন।
আমার মা আমাকে ৯ মাস ২ দিন তার নিজের গর্ভে ধারণ করেন। ৯ মাস ২ দিন পর আমার জন্ম হয়। আমার হয়তো তখন চোখ ও ফুটে নাই, আমার মা আমাকে তুলা দিয়ে তার বুকে পেঁচিয়ে রাখতেন। আমার মা আমাকে অনেক ভালোবাসেন। একজন মা কখনোই তার সন্তানের জন্য খারাপ চায় না। সব মা'ই তার সন্তান যাতে ভালো থাকে সর্বদা সেই প্রার্থনা করে। আমার মা, নিজে ৫ টাকা খরচ না করে, আমি চাইলেই আমাকে দেন। আমার বাবা মা আমাকে কোনোদিন ও অভাব কি জিনিস সেটা আমাকে বুঝতে দেয় নাই। আমি যখন ছোট ছিলাম তখন বুজতাম না হয়তো কিন্তু এখন আমার বুঝার মতো বয়স হয়েছে,, এখন আমি বুঝি আমার বাবা মা আমাদের জন্য কি পরিমাণ কষ্ট করে। তাদের এই ঋণ আমি কখনোই শোধ করা সম্ভব না। আমরা যদি নিজের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দেই তার পর ও মা বাবার এই ঋণ শোধ করা যাবে না। আমার মা অনেক ভালো। সে একটু রাগী কিন্তু তার মন অনেক ভাল। আমার মা সবাইকে খুব সহজেই আপন করে নেয়। আমার মা এমন একজন মানুষ যে সকল রকমের রান্না করতে পারে। আমার মা অবসর সময়ে সবাইকে নিয়ে গল্প করে এবং মাঝে মধ্যে গল্পের বইও পড়ে থাকে। আজকে এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

