আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো, ঘুম এর বিষয়ে।
ঘুম বা নিদ্রা হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর দৈনন্দিন কর্মকান্ডের ফাঁকে বিশ্রাম নেওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া, যখন সচেতন ক্রিয়া-প্রতিক্রিয়া স্তিমিত থাকে।
ঘুম শরিরের ক্ষতি পূরণ ও শক্তি সঞ্চয়ের একটি পন্থা। তাই ঘুম কম হলে তা শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। আমরা যখন ঘুমাই তখন আমাদের শরিরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী "লিভিং অর্গানিজম" (living organisms)।
আমি ঘুমাতে ভালোবাসি কিন্তু সেই রকমভাবে খুব একটা ভালোবাসি না।সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত পড়াশোনা শেষ করে রাতে খাওয়া দাওয়ার একটু পরই সবাই ঘুমাতে যাই। ঘুমাতে ঘুমাতে তাও ১১ টা বাজে, এটার কারণ একটাই, সেটা হলো আমার মা রাত ১১ টা পর্যন্ত টিভি দেখে আর ওই টিভির আওয়াজে আমি ১১ টার আগে ঘুমাতে পারি না। কিন্তু আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে বিছানায় শুয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম আসে না। কমপক্ষে ৩০ মিনিট তো লাগেই ঘুমাতে। তারপর সকাল এ আমার ঘুম ভাঙে না, অনেক সকালে উঠতে হয়, প্রাইভেট এ যেতে হয়। ঘুমাতেই পারি না ঠিক মতো। দুপুরের খাবার খাওয়ার পর বিকাল এ একটু সময় পাই কিন্তু বিকাল এ আবার কিছুতেই ঘুম আসে না। আর একটা মজার কথা হলো- যে দিন আমার প্রাইভেট, স্কুল বন্ধ থাকে ওই দিন আমি অনেক সকাল সকাল ওঠে বসে থাকি, এই একটা সমস্যা। ঘুম প্রায় সব মানুষেরই প্রিয় হয়ে থাকে, কারো কম কারো আবার বেশি। একজন সুস্থ মানুষের পর্যাপ্ত পরিমাণে ঘুমানো উচিত। আমি ও পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করি কিন্তু সময় পাই না।
মানুষ হয়ে জন্ম না নিয়ে শুধুমাত্র ‘ঘুম’ হয়ে জন্ম নিলে কতইনা সুন্দর হত!! এত হিংসা, যুদ্ধ, মারামারি, ছেড়া-ছিড়ি, মনোমালিন্য কিছুই থাকতো না। অতএব, ঘুমই সত্য, বাকি সব মিথ্যা...
আজকে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আর এই ব্লগ এখানেই সমাপ্ত করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।

