সোনালী ফসল

N

আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরবো সোনালি ফসল নিয়ে। আমাদের দেশে যে দিকে তাকাই সেই দিকেই দেখা যায় মাঠ ভরা ফসল। কোনো টা সবুজ বর্নের আবার কোনো টা সোনালী বর্নের ফসল। আমাদের গ্রামের ঝলমলে সোনা রাঙা রোদ পড়েছে মাঠে মাঠে। যতদূর চোখ যায়, দেখা মেলে অফুরান্ত সবুজের সমারোহ।আর কৃষকেরা পতিত জমিতে স্বপ্নের বোরো ফসল ফলাতে ব্যস্ত। ভোর হতে না হতেই সবাই এই কাজে লেগে পড়েছেন, কেউ ধানের জালা ভাঙছেন, কেউ বুনছেন চারা। আবার দেখা যাচ্ছে, অনেকেই ফসলের জমিতে সেচ দেওয়ার কাজও করছেন। মাঠের পর মাঠে ঠিক যেন এক সবুজ দিগন্ত রেখা ঢেউ তুলছে আবার কিছু ধান সোনালি বর্নের ফসলে ধারন করেছে। নিজেদের স্বপ্ন সোনা হয়ে ফললে তবেই স্বস্তি হবে কৃষক কুলের।

 

দুপুর হতেই তাদের বাড়ি থেকে খাবার আসে। কাদামাখা শরীরে জমির আইলে বসেই খাওয়ার কাজ সারতেও দেখা যায় তাদের। বোরো মৌসুম সেচ নির্ভর। স্বপ্নের ফসল ফলাতে জমিতে সেচ দেওয়ার জন্য, বেশিরভাগ চাষিকে নালা প্রস্তুত করতে দেখা যায়। আবার উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় উঁচু নিচু সব জায়গাগুলোতেই প্রায় ধান চাষ করা হয়েছে। ফসলের মাঠ জুড়ে বাতাসে দুলছে কৃষকদের সোনালী সপ্ন আমন ধান, বোরোধান। পোকামাকড় এর আক্রমণে রোগবালদইয়ের পর ও এবার সোনালী বর্নের ফসল মোটামুটি ভালোই দেখা গেছে। ঝালকাঠি এবং কাঁঠালিয়া উপজেলায় কৃষকের পরিবারে একাধিক ধান এর মৌ মৌ গন্ধ। নবান্নের আনন্দে আর আমনের ফলন এ বাংলায় ভরে উঠেছে সোনালী ফলন। পাকা ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের সোনালী সপ্ন। কৃষান-কৃষানিদের মনে বইছে আনন্দের বন্যা।

 

দিগন্তজুড়ে সোনালী ফসলের মনোরম দৃশ্য এখন গোটা উপজেলা জুড়ে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ধান কাটা এবং মারাইয়ের কাজ। ফসল কাটার মহোৎসবে ব্যস্ততম সময় কাটাচ্ছেন এখানকার কৃষকেরা। শীতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে ফসল কর্তনের চিরাচরিত দৃশ্য দেখা যাচ্ছে গ্রাম জুড়ে। একদিকে কৃষকরা সোনালী বর্নের ধান কেটে বাড়ির আঙিনায় জড় করছে। একইসঙ্গে কৃষকরা গরু বা বোমা মিশন দিয়ে মারাইয়ের কাজগুলো সম্পন্ন করে নিচ্ছেন কৃষকরা। বাতাসে ছড়ানো আমন ধানের সুগন্ধ আর কৃষক কৃষাণীদের ফসল ঘরে তোলার কর্মব্যস্ততা এখানে এক অন্যরকম আনন্দ বিরাজ করছে। 

      সমাপ্ত। 

ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।

Comments