বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বন্ধুরা আমি আছি আপনাদের সাথে কথা বলব ঘাস ফুল নিয়ে।তো বন্ধুর্ শুরু করা যাক।
আসলে ঘাসফুল একেবারে পায়ের কাছে ফুটে থাকে। তাই বলে নগন্য নয়। একটু লক্ষ্য করলে এর সৌন্দর্য ঠিক চোখে পড়ে। কবি তাই ফুলের হয়ে বলছেন, ‘আমরা ঘাসের ছোট ছোট ফুল/হাওয়াতে দোলাই মাথা/তুলো না মোদের দলো না পায়ে/ছিঁড় না নরম পাতা। তো আমি আজকে আপনাদের কিছু ছবি দেখাচ্ছি।
কিন্তু এই ঘাস খুব চেনা সাধারণ ঘাস নয়। আমরা প্রতিনিয়ত যে ঘাস পায়ে মাড়িয়ে যাই তার থেকে একটু আলাদা। স্টেডিয়ামে বিছানো ঘাসের সঙ্গেও এর তেমন মিল খুঁজে পাওয়া যায় না। এটি লম্বাটে আর সরু দেখতে। ভূমিভাগ থেকে কয়েক ইঞ্চি ওপরের দিকে উঠে আসে। সবুজ ঘাসের কোলেই ফোটে রঙিন ফুল।
আসলেই ঘাসফুল গুলো অনেক সুন্দর। বাংলাদেশেও আছে বহু বছর ধরে। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভলো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ।

