আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ্ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে বারবিকিউ পার্টি উৎযাপন এর বিস্তারিত সম্পর্কে বলবো।
ডিসেম্বর এর ১ তারিখ দুপুরের দিকে আমাদের বিভাগের সিআর হঠাৎ আমাদের বলে উঠে আজকে রাতে বারবিকিউ পার্টি হবে। হঠাৎ বলার কারণে অনেকে রাতে সেখানে অংশগ্রহণ করতে পারেনি। বিশ্ববিদ্যালয়ে উঠার পর থেকে এই প্রথম আমাদের ডিপার্মেন্টের বন্ধুরা মিলে এই আয়োজন করি। আলহামদুলিল্লাহ্ এর মধ্যে আমরা ১৩ জন মিলে অংশগ্রহণ করি।
ছবিতে ১২ জন দেখা যাচ্ছে। যে ছবিটি তুলেছিল, সেও আমাদের সাথে ছিল।
দুপুরে ১৩ জন ঠিক হওয়ার পর, বিকালে ৪ জন বাজার করতে চলে গিয়েছিল। বাজার করতে করতে রাত ৮টা বেজে যায়। পরে সব নিয়ে আসার পর। আমি আর আমার এক বন্ধু (জাকারিয়া) মিলে মুরগী পরিষ্কার করতে আমার রুমে চলে যাই। আমরা দুইজন মুরগী ধুলাই করে চলে আসি। এখন মুরগী মেরিনেটেড করার করতে হবে। কারণ হাতে বেশি সময় ছিল না। তাই আমি মেরিনেটেড করার জন্য বসে পড়লাম। প্রথমে ১০০ গ্রাম মুরগীর গরম মসলা দিলাম, পরে ২৫ গ্রাম মরিচের গুড়া, হলুদের গুড়া এবং পরে লবণ দিয়ে একসাথে সব মিস্ক করলাম। পরে হালকা একটু পানি দিয়ে তাতে দই মিস্কড করলাম। পরে তেল দিয়ে মসলা ভালোভাবে মিস্কড করলাম। মসলা মিস্কড হওয়ার পর মুরগীর গোশত দিয়ে ভালো ভাবে মেরিনেটেড করলাম। সব হয়ে যাওয়ার পর ১ ঘন্টা রেখে দিলাম।
এখন আমাদের আগুন জ্বালানো ছিল সবথেকে চ্যালেঞ্জিং কাজ। আমরা প্রায় ২ ঘন্টা ধরে চেষ্টা করার পর আগুন জ্বালাইতে পারছি। প্রথমে আগুন জ্বালানোর জন্য কোন কিছু ছিল না। পরে আমি অনেক কষ্টে আশেপাশে কাঠ জোগাড় করে তাতে আগুন জ্বালানো চেষ্টা করেছিলাম। আগুন জ্বালানো শেষ করার পর তাতে আমরা কয়লা দেই। কয়লাতে আগুন ধরার পর তার উপর আমরা নেট দেই। নেটের উপর আমরা মেরিনেটেড করা মুরগী তার উপর দেই। এইভাবে আস্তে আস্তে আমরা মুরগী পুড়তে থাকি। যাকে আমরা বারবিকিউ বলে থাকি। বারবিকিউ হওয়ার পর আমরা নান রুটি গরম করি। সব কিছু হওয়ার পর আমরা সবাই খাওয়া দাওয়া করি। খাবার শেষ করার পর আমরা সবাই নাচানাচি করে একটু আনন্দ করি।
এইসব কিছু করতে করতে আমাদের রাত ২টা বেজে গিয়েছিল। পরে আমরা সবাই অনুষ্ঠান শেষ করার পর একটু চা খেতে দোকানে চলে গিয়েছিলাম। সেখানে বসে আমরা রাত ৩টা পর্যন্ত জার্মানি বনাম কোষ্টারিকা এবং স্পেন বনাম জাপানের ফুটবল খেলা দেখি। খেলা দেখা শেষ করার পর আমরা যার যার মত রুমে চলে যাই।
গতকাল রাতের এই আনন্দ কোনদিন ভুলার মত না। বিশ্ববিদ্যালয়ে এইটা আমাদের প্রথম বারবিকিউ পার্টি।
আজকে এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন। পোস্টটি পড়ে ভালো লাগলে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।
বি.দ্রঃ- ছবিগুলো আমার ফোন দিয়ে তোলা না। সব ছবিগুলো ভিন্ন ভিন্ন বন্ধুদের ফোন দিয়ে তোলা। তাই ছবিগুলো কি কি ফোন দিয়ে তোলা সেটা আমার জানা নেই। আমার ফোন দিয়ে ছবি গুলো তুললে আমি নিচে আমার ফোনের নাম দিয়ে দিতাম। যেহুতু ছবিগুলো ৪/৫টা ফোনের মাধ্যমে তুলা তাই আমি ফোনের নাম গুলো দিতে পারতেছি না। তার জন্য আমি অত্যন্ত দুঃখিত।

