৬৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন ইতিহাস মুশফিক-লিটনের

N
nahiyan

২৪ রানে ৫ উইকেট পরে যাওয়ার পর লিটন মুশফিকের অপরাজিত ২৫৩ রানের পার্টনারশীপ টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত সবচাইতে বড় ঘুরে দাঁড়ানো। বাংলাদেশের পক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশীপ করার দিনে এই দুইজন পেছনে ফেলছেন ঢাকার মাঠে করা ৬৩ বছর আগের এক বিশ্ব রেকর্ডকে। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে যেকোনো উইকেট জুটিতে এখন পর্যন্ত বাংলাদেশের পঞ্চম সর্বোচ্চ রানের পার্টনারশীপ। 

অনেকটা ধারাভার্ষকের মতো বলতেই হয়, " ওয়াট এ রিকভারি? "।  ২৪ রানে ৫ উইকেট পরে যাওয়ার পর দিন শেষে বাংলাদেশের সংগ্রহ হয় ৫ উইকেটে ২৭৭ রান। ষষ্ঠ জুটিতে অপরাজিত ২৫৩ রানের পার্টনারশীপে মুশফিক লিটন ভেঙে ফেলছেন ৬৩ বছর পুরনো এক বিশ্ব রেকর্ড। কোন দলের ২৫ রানের আগে ৫ উইকেট পরে যাওয়ার পর এইটি সবচাইতে বড় রিকভারি পার্টনারশীপ। ৬৩ বছর আগে উইন্ডিজের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট পরে যাওয়ার পর ৮৬ রানের পার্টনারশীপ করেছিলেন পাকিস্তানের ওয়ালিস মেথিয়াস এবং সুজাউদ্দিন বাদ। কাকতালীয় ভাবে ব্যাপার হচ্ছে সেদিনের রেকর্ডটিও হয়েছিল ঢাকার মাঠে। ষষ্ঠ উইকেট জুটিতে এইটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ পার্টনারশীপ। বাংলাদেশের পক্ষে মুশফিক লিটন ভেঙেছেন ২০০৭ সালে পিসআর ওভালে এই শ্রীলঙ্কার বিপক্ষে করা আশরাফুল মুশফিকের ১৯১ রানের জুটির রেকর্ড। বাংলাদেশের পক্ষে যেকোনো উইকেট জুটিতে বৃহত্তম পার্টনারশীপ তালিকায় এই পার্টনারশীপ অবস্থান করছে ৫ নম্বরে। এই ৫টি পার্টনারশীপে ৪টিতেই আছে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের নাম। 

Comments