দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ

N
nahiyan

পদ্মা সেতুর রেলিং প্রকল্প বদলে দেবে দেশের রেল নেটওয়ার্ক। রাজধানী ঢাকা থেকে সরাসরি যশোর পৌছাতে যাবে মাত্র পৌনে ২ ঘণ্টায়। ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির ব্রডগেজ লাইনটি ঢাকার কমলাপুর রেলষ্টেশন থেকে শুরু করে পাগলাদিয়া বুড়িগঙ্গা পার হয়ে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, পদ্মা সেতু, জাজিরা, ভাঙ্গা, কাশিয়ানী, নড়াইল, জামদিয়া হয়ে পদ্মভিলা পর্যন্ত যাওয়ার পর এর একটি শাখা যশোরের রুপদিয়া ষ্টেশন এবং অন্যটি খুলনার সিঙ্গিরা ষ্টেশন এ যুক্ত হবে। ঢাকা হতে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ লাইন নির্মাণের মাধ্যমে পদ্মা সেতুর উপর দিয়ে জাতীয় ও আন্তদেশীয় রেল যোগাযোগ স্থাপিত হবে। এই রেলপথ দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলায় প্রথম রেল সংযোগ স্থাপন করবে। রেলপথের ২৩.৩৮ কিলোমিটার উড়াল বা এলিভেটেড। ঢাকা থেকে যশোর পর্যন্ত কোথাও থাকছে না লেভেল ক্রসিং। এতে সময় বাচবে, ঘটবে না কোন দুর্ঘটনাও। দেশে উড়াল ও লেভেল ক্রসিংবিহীন প্রথম রেলপথ এইটি। রেলপথ জুড়ে আধনিকতার ছাপ। যাত্রীর সেবার নানা রকম সুবিধা সম্বলিত নতুন ১৪টি সহ ২০টি ষ্টেশনও হচ্ছে নান্দনিক।

পদ্মা সেতু ঘিরে শুধু সড়কপথই নয় রেলপথেও বৈপ্লবিক পরিবর্তন আসছে। আগামী জুলাই থেকে পদ্মা সেতুর নিচতলায় পাথর বিহীন রেললাইন স্থাপন শুরু হবে। প্রকল্প পরিচালক জানান, " ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। নির্ধারিত সময়ের আগেই আগামী ডিসেম্বরে মাওয়া ও ভাঙ্গা অংশে রেল চলাচল শুরুর টার্গেট নিয়ে কাজ চলছে। 

এই রেলিং প্রকল্প সম্পন্ন হলে রেলপথে ঢাকা থেকে যশোরে দূরত্ব কমবে ১৯০ কিলোমিটার। সিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্ববধায়নে সিআরইসি চিনা টিকাদার প্রকল্পটি বাস্তবায়ন করছে। পুরো প্রকল্পের অগ্রগতি ৫৪ ভাগ ছাড়িয়েছে। 

Comments