বছর পেরুতে না পেরুতেই দর্শকের জন্য দারুণ চমক। মরা - বাঁচা - খেলা এই তিনের সমন্বয়ে কিছুদিন আগেই যে ঝড় তুলেছিল, সেই একই চমকের খবরে ফের উস্কে দিল দর্শক হৃদয়। মুক্তির পরপরই তুমুল জনপ্রিয় পাওয়া সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় সিজন আসছে বলে ঘোষণা দিয়েছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্স।
খেলায় হারলে মৃত্যু আর জিতে গেলেই অ্যাকাউন্টে ঢুকবে বড় অংকের অর্থ। এই ভয়ঙ্কর খেলাটির কথা মনে নেই এমন দর্শক খুবই কম আছেন হয়তো। ২০২১ সালের ১৭ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া স্কুইড গেম নামক সিরিজটি তুমুল ঝড় তুলেছিল। মুহূর্তেই সবচেয়ে আলোচিত শো গুলোর একটি হয়ে উঠে। বিশ্বব্যাপী সাম্প্রতিক এমন আলোড়ন কম সিরিজই তুলতে পেরেছে। আবারও ফিরছে জনপ্রিয় এই সিরিজটি।
রবিবার নেটফ্লিক্সের তরপ থেকে টিজার প্রকাশ করে জানানো হয়েছে স্কুইড গেমের দ্বিতীয় সিজন আসছে। টিজারের ক্যাপশনে লেখা হয়েছে রেড লাইট আর গ্রীন লাইট। টিজারের পাশাপাশি পরিচালক ওয়াং দং হিয়ুক ভক্তদের সঙ্গে শেয়ার করছেন ছোট বার্তা। লিখেছেন, "স্কুইড গেমের প্রথম সিজন তৈরি করতে লেগে গিয়েছিল ১২ বছর। কিন্তু জনপ্রিয় হতে সময় নিয়েছে মাত্র ১২ দিন। সবাইকে ধন্যবাদ, যিহান আবারও ফিরছে।"
টিজার প্রকাশ পাওয়ায় ভক্ত মহলে তৈরি হয়েছে উম্মাদনা। অনেকেই লিখেছেন আর অপেক্ষা করতে পারছি না। স্কুইড গেম ড্রামা সিরিজের লেখক ও পরিচালক খুয়াং দং হিয়ুক ২০০০ সালের একটি জাপানিজ সিনেমা ব্যাটলে রয়েল থেকে অনুপ্রাণিত এই সিরিজ টিকে থাকার লড়াই করার গল্প। একটি খেলা খেলতে হয় যা আপাতত দৃষ্টিতে শিশুদের খেলার মতো হলেও বাস্তবে তা নয়। স্কুইড গেমে জিতলে বেঁচে থাকা যায় না হলে মৃত্যু।
স্কুইড গেম প্রথমে সিনেমা হিসেবে তৈরি হলেও পরে তা সিরিজ আকারে নেটফ্লিক্সে এসেছে। এর আগে স্কুইড গেমের সিকুয়েল নিয়ে নানা জল্পনা কল্পনা প্রসঙ্গে ভ্যারাইটিকে নির্মাতা জানিয়েছিলেন স্কুইড গেম টু তৈরি পরিকল্পনা নেই তাঁর। কারণ বিষয়টা নিয়ে ভাবতেও তাঁর ক্লান্ত লাগছে।
উল্লেখ জীবন যুদ্ধের পরাজিত সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্থ কিছু মানুষের গল্প নিয়ে নির্মান হয়েছে স্কুইড গেম ড্রামা সিরিজটি। অদ্ভুত এক খেলায় মারতে দেখা যায় কিছু লোকদের। স্কুইড গেমে অভিনয় করেছেন লি জাং জ্যায়, পার্ক হে সু, হিয়ু সাং থে, ওয়াই হাং সহ অনেকেই। সিরিজটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গং ইয়ু।

