শিশুখাদ্যের ভয়াবহ সংকট চলছে যুক্তরাষ্ট্র জুড়ে। বাজারে ঘুরে মিলছে না কোন শিশুদের জন্য দুধ এবং ইনস্ট্যান্ট ফুড। করোনা মহামারীর পর রুশ-ইউক্রেন সংঘাতের কারণে কমে গেছে শিশু খাদ্য তৈরির কাঁচামালের সরবরাহ। জ্বালানী এবং আনুষাঙ্গিক দ্রব্যের দাম বাড়ায় প্রভাব পরেছে শিশুখাদ্যের উপর। জরিপ বলছে সরবরাহ কমেছে যুক্তরাষ্ট্রের মোট চাহিদার প্রায় ৪৩ শতাংশ।
নিউইয়র্ক এর বিভিন্ন সুপার শপ গুলোতে প্রায় দেখা যাচ্ছে শিশুদের খাদ্য সংকট। সেখানে নিত্যদিনের পণ্য থাকলেও সেখানে মিলছে শিশুদের প্রপযার্প্ত খাদ্য। যার কারণে চরম সংকটে যুক্তরাষ্ট্রে শিশু ও অভিভাবকরা। চলতি মাসের শুরুতেই চাহিদার অর্ধেকের নিচে নেমে আসে যোগান। বাজারে যেসব শিশু খাদ্যের পণ্য আছে সেসব গুলো দাম হাতের নাগালের বাইরে। ফলে যুক্তরাষ্ট্রে নির্ম ও মধ্যবিত্ত অভিভাবকরা সেসব শিশুখাদ্য কিনতে হিমশিম খাচ্ছে।
যুক্তরাষ্ট্রের কৃর্তপক্ষ বলছে, গত ২ বছর ধরে করোনা মহামারীর কারণে দেশে কাঁচামালের সরবরাহ কমে গেছে। যার কারণে শিশুদের খাদ্য তৈরি করতে হিমশিম খাচ্ছে শিশুদের খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গুলি। তাঁর উপর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে খাদ্য সংকট সহ কাঁচামাল ও আনুষাঙ্গিক দ্রব্যের দাম বেড়ে গেছে। যার কারণে যুক্তরাষ্ট্রে দেখা গিয়েছে শিশু খাদ্যের অভাব। ফলে যুক্তরাষ্ট্রের সব জায়গায় দেখা গিয়েছে হাহাকার।

