মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মীদের বাঁচাতে বেতন বাড়ালো ১৫ শতাংশ

N
nahiyan

ইমরান সরকারের পতন, শাহবাজ শরিফের নতুন সরকারের গঠন, অস্বাভাবিক মুদ্রাস্ফীতি, জ্বালানির দাম বৃদ্ধি এইসব কিছু নিয়ে বেশ কয়েকমাস ধরে উপ্তত্ত পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। ২২ কোটি জনসংখ্যার দেশটির রাজনৈতিক অস্থির অবস্থার মধ্যে এইবার স্বস্তির নিশ্বাস ফেলছে সরকারী চাকরিজীবীরা। শুক্রবার বাজেট পেশ করার সময় তাদের বেতন ১৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল। বাজেট নিয়ে বক্তিতা সময় তিনি বলেন, "পাকিস্তানের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকট চলছে। তবে সরকার সবসময় সরকারী কর্মচারীদের সমস্যার বিষয় নিয়ে সচেতন।" মুদ্রাস্ফীতি, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপর ব্যাপক প্রভাব ফেলেছে। তাই সরকার দেশের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও মুদ্রাস্ফীতি প্রভাব থেকে কর্মীদের বাচানোর চেষ্টা করছে বলে জানান দেশটির অর্থমন্ত্রী। 

 

ইসলামাবাদে দীর্ঘদিন ধরে সরকারী চাকরিজীবীরা অস্থায়ী ভাতা এক সঙ্গে করার দাবি জানাচ্ছিলেন। বিশেষজ্ঞরা বলছেন ভাতা এক সঙ্গে করলে বাড়ি ভাড়া , পরিবহণ ভাতা, চিকিৎসা ভাতা, পেশন ইত্যাদি বেড়ে যাবে আর বাড়বে মাসিক বেতনও। তবে বাজেটের সরকারী কর্মকর্তাদের বেতন বাড়ানোর ঘোষণা দেওয়া হলেও আর্থিক ঘাটতি কমানোর লক্ষ্যে তাদের নতুন গাড়ি কেনার উপর নিষেধাজ্ঞা করেছে শাহবাজ সরকার। 

 

আর মুদ্রাস্ফীতির প্রভাব থেকে কর্মীদের বাঁচাতে এই উদ্বেগ শাহবাজ সরকারের।

Comments