আমাদের সি এস সি বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট

N
nahiyan

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি  সি এস সি বিভাগের ২য় বর্ষের একজন ছাত্র। আজকে আমাদের সি এস সি ডিপার্মেন্টের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজকে আমাদের ডিপার্মেন্টের ৪ ইয়ারের খেলা অনুষ্ঠিত হয়েছে। যার মধ্যে ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষ এই ৪টি টিম খেলায় অংশগ্রহণ করেছিল। আমাদের ডিপার্মেন্টের চেয়ারম্যান স্যার নিজে এসে আমাদের খেলা পর্যবেক্ষণ করেছেন। আজকে সব মিলিয়ে মোট ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক টিম সর্বমোট ৩টি করে খেলার সুযোগ পাবে। যে টিম টেবিল পয়েন্ট এর শীর্ষে থাকবে সে টিম চ্যাম্পিয়ন হবে।

টুর্নামেন্টের প্রথম খেলা শুরু হয় সকাল ৮টার সময়। প্রথম খেলা অনুষ্ঠিত হয় ১ম বর্ষ ও  ২য় বর্ষ এর মধ্যে। টসে জিতে ব্যাটিং নেওয়ার সিধান্ত নেয় ১ম বর্ষ। ১০ ওভার খেলায় ১ম বর্ষ ১২১ রানের টার্গেট দেয় ২য় বর্ষকে। এর মধ্যে ১ম বর্ষের কল্লোল ৫০ রান করে। ২য় বর্ষ সেই রান টার্গেট করতে গিয়ে প্রথম দিকে ভালো রান করে। শেষ ওভারে ৬ বলে ৭ রান লাগে। কিন্তু ১ম বর্ষের এনামুল তাঁর দুর্দান্ত বোলিং এ তাঁর দলকে জয়ী করে। যার ফলে ২য় বর্ষ ৩ রানে হেরে যায়। ২য় বর্ষের হয় এমদাদুল ৭১ রান করে।

 

টুর্নামেন্টের ২য় ম্যাচ শুরু হয় ১০.০০ টার সময় ৩য় ও ৪র্থ বর্ষের মধ্যকার ম্যাচ দিয়ে। ৩য় বর্ষ টসে জিতে ব্যাট করার সিধান্ত নেয়। কিন্তু ৪র্থ বর্ষের দুর্দান্ত বোলিং এ ৩য় বর্ষ ৫৩ রানে অলআউট হয়ে যায়। এই রানের লক্ষ্য করতে গিয়ে ৪র্থ বর্ষ ১০ উইকেটে ম্যাচটি জিতে যায়। 

ক্রমান্বয়ের পর পর আর ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়। 

৩য় ম্যাচটি শুরু হয় ১১.০০ টার সময় ২য় ও ৩য় বর্ষের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে। ২য় বর্ষ টসে জিতে বোলিং করার সিধান্ত নেয়। এই ম্যাচে ৩য় বর্ষ ঘুরে দাড়ায় আর ১০ ওভার শেষে রান সংগ্রহ করে ৯৩। ফলে ১০ ওভারে ২য় বর্ষের রানের প্রয়োজন ৯৪ রান। ৯৪ রানের টার্গেট লক্ষ্য করতে গিয়ে ২য় বর্ষ ১৫ বল থাকতেই ম্যাচ জিতে যায়।

৪র্থ ম্যাচটি শুরু হয় দুপুর ১২.২০ মিনিটে ১ম ও ৪র্থ বর্ষের মধ্যকার ম্যাচ দিয়ে। ৪র্থ বর্ষ টসে জিতে ব্যাটিং করার সিধান্ত নেয়। কিন্তু ১ম বর্ষের দুর্দান্ত বোলিং এ প্রথম ৩ ওভারে ৪র্থ বর্ষ তিন উইকেট হারিয়ে রান করে ৫ রান। কিন্তু মেহেদি ভাই ও সায়েম ভাইয়ের দুর্দান্ত ব্যাটিং এ ১০ ওভারে রান করেন ৯০ রান। ১ম বর্ষ সেই রান তারা করতে গিয়ে সব উইকেট হারিয়ে ফেলে। ফলে ৪র্থ বর্ষ সেই ম্যাচ ২৭ রানে জিতে যায়। 

ফলে টেবিল পয়েন্টের সবার উপরে আছে ৪র্থ বর্ষ আর দ্বিতীয় অবস্থানে আছে ২য় বর্ষ।

 

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য। 

Comments