অন্ধ ব্যক্তিও কি স্বপ্ন দেখেন?

N
nahiyan

ছবির উৎসঃ Unsplash.com

স্বপ্নের পুরোটাই ব্রেইনের হাতে। এখানে চোখের জ্যোতির কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু একজন জন্মান্ধ বা অন্ধ ব্যক্তির স্বপ্ন একজন দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের স্বপ্নের চেয়ে কিছুটা ব্যতিক্রম হয়ে থাকে। আবার অনেকের স্বপ্ন দেখা নির্ভর করে তার ওপর তারা কখন দৃষ্টিশক্তি হারিয়েছেন।

জন্মান্ধ কিংবা যারা জন্মের পর কোনো না কোনো কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন তারা স্বপ্নে কখনও ছবি দেখেন না, তবে তারা অনুভব করতে পারেন। একটা সায়েন্স এক্সপেরিমেন্টে দেখা গেছে, ড্যানিশ গবেষকদের একটি জন্মান্ধ দল, দৃষ্টিশক্তিসম্পন্ন এবং যারা জন্মের পর দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের নিয়ে মোট ৫০ জন ব্যক্তির ওপর স্বপ্নের পরীক্ষা করে দেখেছিলেন। মূলত যে ইচ্ছাগুলো বাস্তবে পূরণ করার ইচ্ছে হয়, সেটাই স্বপ্নে দেখে মানুষ অথবা কোনো সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে স্বপ্নে দেখে থাকে।

ছবির উৎসঃ Unsplash.com

কিন্তু জন্মান্ধরা যেহেতু কিছু দেখার সুযোগ পায়নি কখনো, তাই তাদের স্মৃতিতে কোনো ছবি জমা হয়নি বিধায় স্বপ্নে তারা কোনো ছবিই দেখতে পায় না। তবে তারা কোনো কিছু স্পর্শ করে তা অনুভব করে এবং সেটার একপ্রকার চিত্র মনে তৈরি করতে পারে।


২০১৪ সালে একটি সমীক্ষা হয়েছিল যেখানে দেখা গেছে, জন্মগত অন্ধত্বযুক্ত ব্যক্তিদের স্বাদ, গন্ধ, শব্দ এবং স্পর্শের মাধ্যমে তাদের স্বপ্ন দেখার সম্ভাবনা বেশি। তবে যারা জন্মের পর দৃষ্টি হারিয়েছেন তাদের ব্রেইনে বা মস্তিষ্কে তার আগের স্মৃতিগুলো জমা থাকে ছবি আকারে। সেটাই তাদের ড্রিম বা স্বপ্ন হয়ে দেখা দেয়। তবে হঠাৎ চোখের জ্যোতি হারানো ফলে কোনো কোনো ব্যক্তি বহুদিন দেখতে না পেরে আস্তে আস্তে তার চেনামুখগুলোর অবয়ব স্মৃতি থেকে হারিয়ে ফেলে।

ছবির উৎসঃ Unsplash.com

গবেষকরা আরও বেশ কিছু পার্থক্য বের করেছেন। জন্মের পর অন্ধ হওয়া ব্যক্তিরা ব্যক্তিগতভাবে সাফল্য বা ব্যর্থতা সম্পর্কে কম স্বপ্নে দেখে থাকেন। কারণ তারা প্রায়ই প্রাণীদের স্বপ্নে দেখে থাকেন। আবার তাদের আক্রমণাত্মক হওয়ার স্বপ্ন দেখার সম্ভাবনা কম থাকে। তবে তাদের দুঃস্বপ্ন দেখার পরিমাণ বেশি। যা ২৫ শতাংশ অর্থাৎ বাকিদের তুলনায় একটু বেশি।

তারা দৃষ্টিশক্তিসম্পন্ন মানুষের তুলনায় বেশি ঘনঘন দুঃস্বপ্ন দেখতে পারেন। কারণ, সাধারণ মানুষের তুলনায় অধিকাংশ অন্ধ মানুষের জীবনেই অনেক বেশি দুর্ঘটনা ঘটে থাকে। যেমন, তারা অতি সহজেই পথভ্রষ্ট হতে পারেন বা ছিনতাইয়েরও শিকার হতে পারেন। এসব দুর্ঘটনা সবসময় স্বপ্নে তাদের তাড়া করে বেড়ায়।

ছবির উৎসঃ Unsplash.com

একজন দৃষ্টিশক্তিহীন ব্যক্তি বা যার কখনো কোনো কিছু দেখার অভিজ্ঞতা হয়নি, তার স্বপ্নগুলো আসলে তার পক্ষে সঠিকভাবে ব্যাখ্যা করা কঠিন। তবে একজন জন্মান্ধ বা অন্ধ ব্যক্তির স্বপ্নের বিষয়বস্তু সবার মতোই সাধারণ। পার্থক্য কেবল তারা তাদের স্বপ্নকে একটু ভিন্নভাবে অনুভব করার ক্ষমতা রাখেন।

Comments